Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোতওয়ালী থানার আধিকারিকদের উপস্থিতিতে পাথরা হাইস্কুলে অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ সচেতনতা শিবির .

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও কোতয়ালী থানার আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরোধ ও  সচেতনতা শিবি…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও কোতয়ালী থানার আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরোধ ও  সচেতনতা শিবির"। বিদ্যালয়ের কন্যারত্নদের কম বয়সে বিবাহের কুফল এবং নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মাননীয় এস আই তরুণ কুমার হাজরা বিস্তারিত আলোচনা করেন। তিনি পুলিশ বিভাগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের  সব রকমের সাহায্যের ও ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন এবং বাল্যবিবাহ রোধের জন্য এগিয়ে আসতে আহ্বান জানান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার এস আই তরুণ কুমার হাজরা ও এ এস আই ও ভিলেজে পুলিশ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং প্রমুখ।  এছাড়াও উপস্থিত ছিলেন ,পিনাকী দাস ভৌমিক,বৈশাখী ঘোষ,  সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ,পুষ্পেন্দু চক্রবর্তী প্রমুখ শিক্ষক -শিক্ষিকাগণ।