নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... নজরগঞ্জে রয়্যাল একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধায়, স্মরণে ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে মানবদরদী, সমাজসেবী, শিক্ষাবিদ, প্রাক্তন বিধায়ক ড. রজনীকান্ত দোলই মহাশয়ের অষ্টম প্রয়াণ বার্ষিকী উদ্যা…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... নজরগঞ্জে রয়্যাল একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধায়, স্মরণে ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে মানবদরদী, সমাজসেবী, শিক্ষাবিদ, প্রাক্তন বিধায়ক ড. রজনীকান্ত দোলই মহাশয়ের অষ্টম প্রয়াণ বার্ষিকী উদ্যাপন করল ড. রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্ট। সকালে অনুষ্ঠানের শুরুতে ড. রজনীকান্ত দোলই মহাশয়ের আবক্ষ ও পূর্ণাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ড. রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মেরী দোলই, রয়্যাল একাডেমির অধ্যক্ষ এবং ট্রাস্টের সম্পাদক সত্যব্রত দোলই, রয়্যাল একাডেমির সম্পাদক ও প্রাক্তন প্রধান শিক্ষিকা ভক্তি দোলই সহ রয়্যাল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য অতথিরা।
এদিন মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে ৭৩ জন পুরুষ এবং ৩১ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। সমস্ত রক্তদাতা ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের সদস্যদের অভ্যর্থনা জানান সত্যব্রত দোলই। ভাবগম্ভীর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণসভা অনুষ্ঠিত হয় ড. রজনীকান্ত দোলই স্মৃতি প্রেক্ষাগৃহে।
স্মরণ সভায় সংগীত পরিবেশন করেন জয়ন্ত সাহা, সুনন্দা দাস, রথীন্দ্রনাথ দাস, আলোক বরণ মাইতি, সুমন্ত সাহা। বেহালায় সংগীত পরিবেশন করেন গোপাল দাস। রয়্যাল একাডেমির ছাত্র ব্রজগোপাল সাহুর সংগীতে নৃত্য পরিবেশন করেন ছাত্রী সম্পূর্ণা মুলা। সংগীত, সাহিত্য, সমাজসেবা ও ক্রীড়া জগতে অসাধারণ অবদানের জন্য ড. রজনীকান্ত দোলই স্মৃতি সম্মানে সম্মাননিত করা হয় যথাক্রমে জয়ন্ত সাহা, নির্মাল্য মুখোপাধ্যায়,অসীম ধর এবং সুশীল শিকারিয়া কে।
দুঃস্থ ও দরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও নিত্য ব্যবহার্য সামগ্রী তুলে দেন সম্পাদক সত্যব্রত দোলই সহ ট্রাস্টের সদস্যরা। অনুষ্ঠানে সমস্ত রক্তদাতা, অতিথি ও দরিদ্র মানুষদের মধ্যাহুভোজেও আপ্যায়ন করেন সত্যব্রতবাবু। স্মরণসভায় স্মৃতিচারণ করেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, ডাঃ হৃষিকেশ দে, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, চিত্ত গরাই, চিত্ত মুখার্জী, ডাঃ গোলোক বিহারী মাজি প্রমুখ।
বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নিশীথ কুমার দাস, ডাঃ শ্যামল পট্টনায়ক, দেবাশিস দাস, প্রণব চক্রবর্তী, অমিয় পাল, সিদ্ধার্থ সাঁতরা, মনিকাঞ্চন রায়, তীর্থঙ্কর ভকত, শম্ভু নাথ চ্যাটার্জী, মৃত্যুঞ্জয় সামন্ত, অসীম বসু, রাজনারায়ণ দত্ত, বিথিকা চৌধুরী, শুভজিৎ রায়, বিদ্যুৎ পাল, বরুণ বিকাশ দে, জহর পাল, অতনু রায়, সুমন দোলই, নারায়ণ চন্দ্র দোলই, অলোক মালাকার, রূপম দাস, মৃণাল কান্তি দোলই, নিয়তি দলবেরা, রমেন্দ্র নাথ সাহা, মহুয়া মুখার্জী, তনুশ্রী সাহা, সংহিতা মণ্ডল, শমিক সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন অখিলবন্ধু মাহাপাত্র ও শতাব্দী গোস্বামী। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সত্যব্রত দোলই।




