Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুরের প্রথম আধার সেবা কেন্দ্র: মিলবে যাবতীয় পরিষেবা

অরুণ কুমার সাউ,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসীদের জন্য এক বড় স্বস্তির খবর। জেলাতে চালু হলো প্রথম পূর্ণাঙ্গ আধার সেবা কেন্দ্র। তমলুক শহরে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ২০ আগস্ট বৃহস্পতিবার এই পরিষেবা কেন্দ্রের শ…

 


অরুণ কুমার সাউ,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসীদের জন্য এক বড় স্বস্তির খবর। জেলাতে চালু হলো প্রথম পূর্ণাঙ্গ আধার সেবা কেন্দ্র। তমলুক শহরে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ২০ আগস্ট বৃহস্পতিবার এই পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী ডাঃ হরেকৃষ্ণ বেরা, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার, ইউ আই ডি এ ওয়াই -এর ডাইরেক্টর শুভদীপ চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ও বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা সহ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। সরকারি ছুটির দিন ব্যতিরেকে সপ্তাহের সাত দিনই এই কেন্দ্র খোলা থাকবে। প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ জন মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষমতা রয়েছে কেন্দ্রটির। পূর্বে আধার সংক্রান্ত জটিল কাজের জন্য জেলাবাসীকে কলকাতা বা রাঁচি ছুটতে হতো। এখন থেকে সমস্ত ধরণের কাজ তমলুক শহরের এই অফিস থেকেই সম্পন্ন করা যাবে।


যে সকল পরিষেবা গুলি পাওয়া যাবে তা হলো নতুন আধার কার্ড সংক্রান্ত তথ্যাদি ও আবেদন, আধার কার্ডের ভুল সংশোধন, ঠিকানা পরিবর্তন এবং বাবা বা স্বামীর নাম সংযোজন, বায়োমেট্রিক তথ্য আপডেট,নির্দিষ্ট কিছু আধার পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।


বিশেষ ক্ষমতাসম্পন্ন (প্রতিবন্ধী) মানুষদের জন্য আধার কার্ড করানো ও সংশোধনের বিশেষ সুব্যবস্থা রয়েছে।জেলাতেই এই সুসংগঠিত সেবা কেন্দ্র চালু হওয়ায় পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।