Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুয়াডাঙ্গা হাইস্কুলে বিধায়ক শংকর গুছাইতের সংবর্ধনা সভা.

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো মেদিনীপুর বিধানসভার নব নির্বাচিত বিধায়ক ড.শংকর কুমার গুছাইত এর সংবর্ধনা সভায়। এদিন বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এক বর্ণময় অনুষ্ঠানে…

 


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো মেদিনীপুর বিধানসভার নব নির্বাচিত বিধায়ক ড.শংকর কুমার গুছাইত এর সংবর্ধনা সভায়। এদিন বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এক বর্ণময় অনুষ্ঠানে বিধায়ক শংকর গুছাইতকে সম্মাননা জানানো হয়। বিধায়ক তাঁর বক্তব্য বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরোও মনযোগী হতে বলেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের মিড ডে মিল সহ অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্দীপ করণ, বিশিষ্ট শিক্ষক সোমনাথ দে প্রমুখ। বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক -শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ।