Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সন্তান জন্মের সময় রক্ত যোগাড় করে দিয়েছিলেন রক্তযোদ্ধা সুদীপ,রাখীর দিনে তাঁর হাতে বাঁধলেন অনিন্দিতা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...এক অন্যরকম রাখী বন্ধনের সাক্ষী থাকলো মেদিনীপুর শহর। অবিভক্ত মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের পরিচিত মুখ রক্তযোদ্ধা শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার হাতে রাখী বাঁধলেন সুদীপ বাবুর সূত্রে রক্ত পাওয়…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...এক অন্যরকম রাখী বন্ধনের সাক্ষী থাকলো মেদিনীপুর শহর। অবিভক্ত মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের পরিচিত মুখ রক্তযোদ্ধা শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার হাতে রাখী বাঁধলেন সুদীপ বাবুর সূত্রে রক্ত পাওয়া গৃহবধূ অনিন্দিতা সেন গুঁড়া। শালবনী ব্লকের চাঁদাবিলা গ্রামের বাসিন্দা কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক কৃষ্ণ গুঁড়া ও স্ত্রী অনিন্দিতা সেন গুঁড়ার প্রথম সন্তান হৃষিকেশ গতবছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখ জন্ম গ্রহণ করে। সন্তান জন্মের আগে আগে অন্যান্য বেশকিছু মেডিকেল জটিলতার পাশাপাশি অনিন্দিতা দেবীর চিকিৎসার জন্য AB+ রক্তের প্রয়োজন ছিল।সেই সময় রক্তদাতা খুঁজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রক্তযোদ্ধা, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।তাঁর আহ্বানে সাড়া দিয়ে অনিন্দিতা দেবীর চিকিৎসার জন্য সেদিন সন্ধ্যায় রক্ত দিতে এগিয়ে এসেছিলেন চাঁদড়া হাইস্কুলের শিক্ষিকা অন্তরা ঘোষ।ছেলের মামা বাড়ি গড়বেতায় আয়োজিত ছেলের অন্নপ্রাশনেও সুদীপ বাবুর আমন্ত্রণ জানিয়েছিলেন অনিন্দিতা দেবীরা। কিন্তু সেসময় সুদীপ বাবু যেতে পারেন নি। বর্তমানে কৃষ্ণবাবুরা কেরানী চটি এলাকায় থাকেন। শুক্রবার রাখীর দিনে সন্ধ্যায় সুদীপ বাবুর সুজাগঞ্জের বাড়িতে স্বামী ও সন্তানকে সাথে নিয়ে সুদীপ বাবুর হাতে রাখী বাঁধলেন অনিন্দিতা দেবী।এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন সুদীপ বাবুর স্ত্রী মৃন্ময়ী খাঁড়া ও কন্যা সম্প্রীতি খাঁড়া।ছিল মিষ্টিমুখের আয়োজনও। সুদীপ বাবু বলেন ,সাধ্যমত বহু মানুষের রক্ত যোগাড় করে দেওয়ার চেষ্টা করি। রক্ত পাওয়ার পরে অনেকে রক্তদাতা ও সমন্বয় সাধককে ভুলে যান। আবার অনেকেই সারাজীবন রক্তদাতা ও রক্তযোদ্ধাকে মনে রাখেন, তাঁদের মনে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আজকের এই রাখী আমার কাছে এক দারুণ পাওয়া। এ এক অন্য রকম অনুভূতি ও স্বীকৃতি। অনিন্দিতা দেবী বলেন সুদীপ বাবু ও অন্তরা ম্যাডামকে কোনদিন ভুলতে পারবো না। সেদিন বিপদের দিনে উনারা আমাদের যে উপকার করেছেন তা ভোলার নয়।