Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করল।শুভেচ্ছা বিনিময়ের সাথে দৃঢ় হল সৌভাতৃত্বের বন্ধন

অরুণ কুমার সাউ,তমলুক*: ভাই-বোনের পবিত্র বন্ধন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তমলুকে সাড়ম্বরে পালিত হলো রাখিবন্ধন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশেষ উদ্যোগে এবং স্থ…

 


অরুণ কুমার সাউ,তমলুক*: ভাই-বোনের পবিত্র বন্ধন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তমলুকে সাড়ম্বরে পালিত হলো রাখিবন্ধন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশেষ উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুক্রবার সকালে এই মহতি উৎসবের আয়োজন করা হয়।পথচলতি মানুষকে রাখি পরাল বিজেপি শুক্রবার সকাল থেকেই হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের ওপর ৩ নম্বর ওয়ার্ড বিজেপির সদস্য-সমর্থকরা একত্রিত হন। পথচলতি নানা পেশার মানুষ, নিত্যযাত্রী এবং গাড়িচালকদের হাতে রাখি পরিয়ে শুভকামনা জানান বিজেপি কর্মীরা। রাখি পরানোর পাশাপাশি পথচলতি মানুষের মিষ্টিমুখও করানো হয়।

ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে সামাজিক বার্তা

আয়োজকদের বক্তব্য, রাখিবন্ধন শুধুই পারিবারিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি ভালোবাসা, নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্কের এক অটুট মাধ্যম। সকালে কর্মসূচি চলাকালীন পরিচিত কিংবা অপরিচিত, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে বহু মানুষকে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়।


অনেককেই আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা গেছে।স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরণের সামাজিক ও উৎসবমুখী উদ্যোগ সম্পর্কের পুরনো অভিমান দূর করে নতুন করে সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সারাদিন ধরে চলে এই প্রাণবন্ত শুভেচ্ছা বিনিময় উৎসব।