Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভাদুতলা বিবেকানন্দ বিদ্যাপীঠে আয়োজিত আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: .ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক) এর কুইজ ক্লাব প্যানজিয়ার তৃতীয় বর্ষের আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা সংগঠিত করা হল বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে।শালবনী ব্লক, মেদিন…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: .ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক) এর কুইজ ক্লাব প্যানজিয়ার তৃতীয় বর্ষের আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা সংগঠিত করা হল বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে।শালবনী ব্লক, মেদিনীপুর সদর ব্লক, মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমনকি ঝাড়গ্রাম জেলার মোট ২৬ টি বিদ্যালয় এতে অংশগ্রহণ করেছিল। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকেরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী।

উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শংকর কুমার গুচ্ছাইত,শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো,সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শৌভিক জানা সহ অন্যান্য আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয়েছে মৌপাল দেশপ্রান বিদ্যাপীঠ, প্রথম রানার্স আপ নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক)। সেরা কুইজার হয়েছে মৌপালের অঙ্কন সাহা। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয়।

মাস্টার কুইজার হিসাবে উপস্থিত ছিলেন  শান্তনু ঘোষ, সাগরময় জানা এবং শুভরাজ আলি খান। কুইজ ক্লাব প্যানজিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান হয়।