নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সিপিআইএম নেতা জামশেদ আলি সহ ৭৭ জন শহীদদের স্মরনে ও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য স্মরণে কেশপুরে সিপিআইএম কার্যালয় জামশেদ আলি ভবনে অনুষ্ঠ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সিপিআইএম নেতা জামশেদ আলি সহ ৭৭ জন শহীদদের স্মরনে ও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য স্মরণে কেশপুরে সিপিআইএম কার্যালয় জামশেদ আলি ভবনে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ আকারের রক্তদান শিবির। শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট ১০৮ জন রক্তদাতা রক্তদান করেন। সময়াভাবে রক্ত দিতে না পেরে ফিরে যান অনেকেই।শিবিরে উদ্বোধন করেন সি. পি. আই. এম প্রাক্তন জেলা সম্পাদক তরুন রায়।
রক্তদাতের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা কমরেড মানিকলাল সেনগুপ্ত, আহমেদ আলি, সৈয়দ নিয়ামত হোসেন ,বিপদতারণ ঘোষ, শুভাশীষ পাইন,তড়িৎ খাটুয়া,গুরুপদ মন্ডল,হরিপদ হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সময়াভাবে বহু ছাত্র যুব রক্ত দিতে না পেরে ব্যর্থ মনোরথে ফিরে যান।
আগামী ৩ রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিনে পুনযরা আবার শিবির করার আশ্বাস পেয়ে ফিরে যান। কেশপুরের সিপিআইএম নেতৃত্ব সবাইকে অভিনন্দন জানিয়েছেন।


