Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুয়াডাঙ্গা হাইস্কুলে পালিত হলো সংস্কৃত দিবস

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সংস্কৃত দিবস। 'বন্দেমাতরম্' সঙ্গীতটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।সংস্কৃত স্তোত্রপাঠ, সংস্কৃত শ্লোক পাঠ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সংস্কৃত দিবস। 'বন্দেমাতরম্' সঙ্গীতটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।সংস্কৃত স্তোত্রপাঠ, সংস্কৃত শ্লোক পাঠ, সংস্কৃত কবিতা আবৃত্তি, সংস্কৃত সঙ্গীত  পরিবেশন, সংস্কৃত সঙ্গীতের নৃত্যায়ন, সংস্কৃত গদ্যাংশ পাঠ, সংস্কৃত শব্দ রূপ ,ধাতুরূপ কথন প্রভৃতি বিষয়ে নানা উপস্থাপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

পাশাপাশি সংস্কৃত দিবসের গুরুত্ব, সংস্কৃত ভাষার ইতিহাস ও তার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও উল্লিখিত কর্মসূচিতে অংশ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক জগন্নাথ মন্ডল,ধ্রুবানন্দ ত্রিপাঠী, সুদীপ কুমার খাঁড়া, শুভাশীষ শাসমল,অলকেশ মাইতি, শিক্ষিকা সুমনা সামন্ত,রূপা বেরা প্রমুখ।

গোটা অনুষ্ঠানটির পরিকল্পনা , সঞ্চালনা ও রূপায়ণে মুখ্য ভূমিকা নেন বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক প্রদ্যুৎ কুমার জানা ও সংস্কৃত শিক্ষিকা সরস্বতী দে।