Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বচ্ছতা সংকল্প অভিযানকে সামনে রেখে তিন দিনের বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ : স্বচ্ছতা সংকল্প অভিযানকে সামনে রেখে তিন দিনের বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শনিবার সকালে তমলুকের হাসপাতাল মোড় এলাকায় হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজে র…


কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ : 

স্বচ্ছতা সংকল্প অভিযানকে সামনে রেখে তিন দিনের বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। শনিবার সকালে তমলুকের হাসপাতাল মোড় এলাকায় হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল জেলাশাসক নিরঞ্জন কুমারকে।

​স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে শহর ও গ্রামীণ স্তরে পরিবেশ পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাড়তি জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে মশাবাহিত রোগ ও ডেঙ্গুর প্রকোপ রুখতে এই ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’কে হাতিয়ার করেছে প্রশাসন। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন রাজপথে নামেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

​হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে জেলাশাসকের পাশাপাশি সক্রিয়ভাবে অংশ নেন অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ চিত্রদীপ সেন, তমলুকের মহকুমা শাসক মানস পান্ডা এবং তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক অনিরুদ্ধ ব্যানার্জি সহ অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা। রাস্তার আবর্জনা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা জল জমা বন্ধ করা এবং মশার বংশবৃদ্ধি রুখতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগও নেওয়া হয়।

​জেলা প্রশাসন সূত্রের খবর, এই তিন দিনের অভিযানে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারের পাশাপাশি জোর দেওয়া হবে নিয়মিত জঙ্গল পরিষ্কার ও ব্লিচিং ছড়ানোর ওপর। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর মতো ব্যাধি মোকাবিলা করা অসম্ভব— এ দিন অভিযান চলাকালীন সে কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার।