Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধায়ক ও এস ডি ও-র উপস্থিতিতে বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সাড়ম্বরে শিক্ষক দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক : মেদিনীপুর....সাড়ম্বরে শিক্ষক দিবস উদ্‌যাপিত হল মেদিনীপুরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে। শনিবার কলেজের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা মহাবিদ্যালয়ের গভর্নি…


নিজস্ব প্রতিবেদক : মেদিনীপুর....সাড়ম্বরে শিক্ষক দিবস উদ্‌যাপিত হল মেদিনীপুরের বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে। শনিবার কলেজের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ড. শঙ্কর কুমার গুচ্ছাইত এবং মেদিনীপুর সদর মহকুমার  এস ডি ও মো : মার্গুব ইলমী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ ড. মনোরঞ্জন ভৌমিক এবং ড. বিশ্বজিৎ সেন মাননীয় বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইতকে সাদর অভ্যর্থনা ও বরণ করে মহাবিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন।

অনুষ্ঠানে  বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইত শিক্ষক দিবসের তাৎপর্য এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন ও আদর্শ সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। তিনি ভবিষ্যতে একজন আদর্শ, দায়িত্বশীল ও মানবিক শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।

মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক মোহম্মদ মার্গুব ইলমী তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্ব ও সমাজ গঠনে শিক্ষকের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যম নয়; শিক্ষা একজন মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতাকে বিকশিত করে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে একজন শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে নিজেদের জীবনে ধারণ করার জন্য তিনি আহ্বান জানান।

অধ্যক্ষ ড. মনোরঞ্জন ভৌমিক তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের শুধু একজন দক্ষ শিক্ষক নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও শিক্ষার আদর্শকে জীবনের পাথেয় করার বার্তা দেন।


ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে শিক্ষক দিবসটি রঙ্গিন ভাবে উদ্‌যাপন করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মনোজ্ঞ হয়ে ওঠে। শিক্ষক-শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষক দিবসের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।