অরুণ কুমার সাউ,তমলুক*: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদাঁড়ী ফুটবল ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘নারায়ণদাঁড়ী ক্রিকেট একাডেমি’। এলাকায় সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিক…
অরুণ কুমার সাউ,তমলুক*: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদাঁড়ী ফুটবল ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ‘নারায়ণদাঁড়ী ক্রিকেট একাডেমি’। এলাকায় সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং ক্রিকেট খেলার প্রসারের লক্ষ্যেই শুভ জন্মাষ্টমীর বিশেষ দিনে এই ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে অন্যতম:নারায়ণদাঁড়ী গ্রাম কমিটি সম্পাদক প্রবোধ মাইতি, ধলহরা গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দোলই , বিশিষ্ট সমাজসেবী দিলীপ মন্ডল, বিশিষ্ট শিক্ষক নিতাই সামন্ত ও হিমাদ্রি মাজী,অন্যতম উদ্যোক্তা মিলন মাইতি।
একাডেমির মূল ভাবনা তুলে ধরে মিলন মাইতি। তিনি জানান, স্থানীয় তরুণ প্রতিভাদের সঠিক দিশা দেখাতে এবং ক্রিকেটের সার্বিক প্রসার ঘটাতেই এই বিশেষ পদক্ষেপ। কলকাতা থেকে আগত অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষকদের দ্বারা উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি সপ্তাহে তিন দিন — বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। ১৬ বছর বা তার কম বয়সী ছেলে ও মেয়ে উভয়ই এই একাডেমিতে ভর্তি হতে পারবে।স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এই একাডেমির সূচনার ফলে গ্রামের উদীয়মান খুদে ক্রিকেটাররা নতুন করে আলো দেখবে এবং আগামী দিনে জেলা তথা রাজ্য স্তরে নিজেদের পারদর্শিতা প্রমাণের সুযোগ পাবে।

