Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুরু , ৭৭ বছরে পা দিচ্ছে 'রত্নালী মিলন সংঘ'

অরুণ কুমার সাউ, তমলুক: খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেল ঐতিহাসিক তমলুক শহরের বিভিন্ন পুজো কমিটির। এই আবহেই ৭৭ তম বর্ষে পা রাখল শহরের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি ‘রত্নালী মিলন সংঘ’।শুক্রবার পবি…


অরুণ কুমার সাউ, তমলুক: খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেল ঐতিহাসিক তমলুক শহরের বিভিন্ন পুজো কমিটির। এই আবহেই ৭৭ তম বর্ষে পা রাখল শহরের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি ‘রত্নালী মিলন সংঘ’।শুক্রবার পবিত্র জন্মাষ্টমীর দিন এক জমকালো ও উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গণে তাদের শুভ খুঁটি পূজা। ঢাকের বাদ্যি আর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি পর্বের সূচনা দেখতে পাড়া-প্রতিবেশীদের ভিড় ছিল যথেষ্ট। রত্নালী মিলন সংঘের এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা যায়।

অন্যান্য বছরের মতো চলতি বছরেও ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছে এই পুজো কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন, সাবেকিয়ানার স্পর্শেই দেবীর প্রতিমা ও মণ্ডপসজ্জা সাজিয়ে তোলা হবে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও তাঁদের এই প্রয়াস  পুজোপ্রেমীদের মন জয় করে নেবে।