Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রত্যন্ত গ্রামের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ: বনপুখুরিয়া আল্লাদি হাই স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও চক্ষু পরীক্ষা শিবির

অরুণ কুমার সাউ, ঝাড়গ্রাম : প্রত্যন্ত আদিবাসী গ্রাম্য এলাকার ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাবলম্বিতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত বনপুখুরিয়া আল্লাদি হাই স্কুলে। সামাজিক সংস্থা ‘শশিক…


অরুণ কুমার সাউ, ঝাড়গ্রাম : প্রত্যন্ত আদিবাসী গ্রাম্য এলাকার ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাবলম্বিতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত বনপুখুরিয়া আল্লাদি হাই স্কুলে। সামাজিক সংস্থা ‘শশিকিরণ’-এর উদ্যোগে বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ও ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হয়। পাশাপাশি ‘গুণধর আই ক্লিনিক’-এর সহায়তায় বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিখরচায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।​বেশ কিছু ছাত্র-ছাত্রীদের চশমা ও চোখের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য রক্ষা এবং ঋতুকালীন সময়ে সঠিক সচেতনতা বজায় রাখার বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয়।

​


ঝাড়গ্রামের এই প্রত্যন্ত এলাকার বহু ছাত্রীই এখনও পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল নয়। বিশেষ করে হোস্টেল বা গ্রাম থেকে ন্যাপকিন সংগ্রহ করা ছিল তাদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। ফলে প্রতি মাসে ঋতুচক্রের দিনগুলিতে ছাত্রীদের স্কুলে অনুপস্থিতির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেত, যা সরাসরি প্রভাব ফেলত তাদের পড়াশোনায়। ​বেশ কিছু দিন আগে বিদ্যালয় পরিদর্শনে এসে এই সমস্যার কথা জানতে পারেন ‘শশিকিরণ’-এর কর্ণধার অরিন্দম প্রধান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনবাবুর সঙ্গে আলোচনার পর তিনি কথা দিয়েছিলেন ছাত্রীদের স্বাস্থ্য রক্ষায় ভেন্ডিং মেশিন ও প্রয়োজনীয় ন্যাপকিনের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি রেখেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হলো।

​এদিনের এই বিশেষ সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন-‘শশিকিরণ'- এর কর্ণধার ​অরিন্দম প্রধান ,‘গুণধর আই ক্লিনিক’ চক্ষু বিশেষজ্ঞ ​ডাঃ সৌগত মাইতি, প্রধান শিক্ষক ​চন্দন বসাক,স্কুল শিক্ষা পরিদর্শক রাজেন খান শিল্পী ও শিক্ষিকা অর্চিতা মাইতি,বাচিক শিল্পী সুচরিতা মাইতি সহ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


বনপুকুরিয়া আল্লাদি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন বসাক জানান,"ভীষণ উপযোগী ও ভালো একটি অনুষ্ঠান। আজকের দিনে ছাত্রীদের স্বাস্থ্যের সুরক্ষায় এবং তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি সুনিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে।" সেই সাথে ‘শশিকিরণ’ কর্ণধার ​অরিন্দম প্রধান বলেন - "এটি একটি কো-এডুকেশন স্কুল হলেও এখানে ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তিনশো। আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পারি, ঋতুচক্রের দিনগুলিতে ছাত্রীদের স্কুলে আসার হার কমে যায়। সেই কারণেই ‘শশিকিরণ’-এর পক্ষ থেকে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন নিখরচায় প্রদান করা হলো।" ​ডাঃ সৌগত মাইতি বলেন,"বন্ধু অরিন্দমের অনুরোধেই এখানে আসা। চক্ষু পরীক্ষা শিবির নতুন কিছু নয়, তবে যেখানে সত্যিকারের প্রয়োজন সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারাটা পরম সন্তোষজনক। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো কনফারেন্সেও এই প্রত্যন্ত এলাকার স্কুলের অভিজ্ঞতা তুলে ধরার ইচ্ছা রয়েছে।"

​বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই মানবিক ও জরুরি উদ্যোগের জন্য ‘শশিকিরণ’ ও ‘গুণধর আই ক্লিনিক’-কে বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।