Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইসিডিএস কর্মীদের এলপিজি সিলিন্ডার ব্যবহার ও অগ্নিনির্বাপণ সচেতনতা প্রশিক্ষণ তমলুকে

অরুণ কুমার সাউ, তমলুক: তমলুক ব্লকের অন্তর্গত সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প (ICDS)-এর সহায়িকাদের নিরাপদ রান্নাবান্না ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।রান্নাঘরে ব্যবহৃত এলপিজি গ্যাস স…

 


অরুণ কুমার সাউ, তমলুক: তমলুক ব্লকের অন্তর্গত সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প (ICDS)-এর সহায়িকাদের নিরাপদ রান্নাবান্না ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত একটি বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।রান্নাঘরে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার সঠিকভাবে কীভাবে পরিচালনা করতে হয় এবং দুর্ঘটনাবশত আগুন লাগলে তা কীভাবে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব—সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। প্রতিদিনই আইসিডিএস কেন্দ্রগুলিতে শিশুদের জন্য রান্নাবান্নার কাজ করেন সহায়িকারা। ফলে প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই তমলুক ফায়ার স্টেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

ফায়ার স্টেশনের আধিকারিক চন্দনবাবুর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এসে উপস্থিত সকল সহায়িকাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। হঠাৎ সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে প্রাথমিক উপায়ে তা নেভানো যায় এবং সাধারণ নিরাপত্তার নিয়মাবলী মেনে চলা সম্ভব, তা বিশদে প্রদর্শন করা হয়। তমলুক ব্লকের অন্তর্গত আইসিডিএস প্রজেক্টের প্রায় ১০০ জন সহায়িকা ও কর্মী এই প্রশিক্ষণ শিবিরে অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সচেতনতামূলক এই শিবিরে উপস্থিত থেকে উৎসাহ বৃদ্ধি করেন তমলুক ব্লকের জয়েন্ট বিডিও এবং তমলুক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস মণ্ডল। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের সহায়িকাদের নিরাপত্তা ও সচেতনতা সুনিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।