Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোপীবল্লভপুরে আইনি সচেতনতা শিবির

নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম :- পিছিয়ে পড়া জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকা গোপীবল্লভপুরে হলো আইনি সচেতনতা শিবির। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় বুধবার গোপীবল্লভপুর থানা এলাকার বিভিন্ন কাজে কর্মরত কর্মীদে…


নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম :- 

পিছিয়ে পড়া জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকা গোপীবল্লভপুরে হলো আইনি সচেতনতা শিবির। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় বুধবার গোপীবল্লভপুর থানা এলাকার বিভিন্ন কাজে কর্মরত কর্মীদের নিয়ে ছাতিনশোল ব্লক অফিসের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো বিনামূল্যে আইনি সচেতনতা শিবির । 


ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী যৌতুক বিরোধী আইন, জিগ ওয়ার্কার দের সুরক্ষা,ক্রেতা সুরক্ষা সহ নানান আইনি বিষয়ে উপস্থিত কর্মীদের সচেতন করেন। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী উত্তম বেজ আইনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন । অধিকার মিত্র রীতা দাস দত্ত স্থানীয় সুবর্ণরৈখিক ভাষায় বক্তব্য রেখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস থেকে সাধারণ মানুষ কী কী পরিষেবা পেতে পারেন এবং পরিষেবা পেতে হলে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে তার বিস্তারিত আলোচনা করে সাধারণ মানুষের কাছে সবসময় থাকার অঙ্গীকার করেন।


গোপীবল্লভপুরের ১নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক (Jt. BDO) সুশান্ত কুন্ডু গরীব মানুষের জন্য সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার বেপারে বিস্তারিত আলোচনা করেন। গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর (SI) সেক সরফরাজ নাওয়াজ অনলাইনে আর্থিক প্রতারণা থেকে বাঁচার উপায় সহ সাইবার ক্রাইম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।


শিবিরে গোপীবল্লভপুর ১নং ব্লক এলাকার প্রায় দুই শতাধিক কর্মী সহ অধিকার মিত্র তারেকেশ্বর রানা, নীলকণ্ঠ ঘোড়াই, মোহিত বেজ, আলোক সিং রা উপস্থিত ছিলেন।