Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যালালিনা জয় করে মেদিনীপুরে ফিরলেন আফরিন জাবি,পেলেন রাজকীয় অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাটলিনা চ্যানেল জয় করে রবিবার বিকেলে নিজের শহর মেদিনীপুরে ফিরলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি। এদিন সকালের তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে থেকে ব…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাটলিনা চ্যানেল জয় করে রবিবার বিকেলে নিজের শহর মেদিনীপুরে ফিরলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি। এদিন সকালের তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে থেকে বাবা পিয়ার আলীর সাথে সড়ক পথে মোহনপুরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আর এক্স অন্বেষণা হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর শুভানুধ্যায়ী ও অনুরাগীরা। সেখানে উপস্থিত ছিলেন তাঁর মা সাবিনা পারভীনও। সেখানে তাঁকে গোলাপের মালা পরিয়ে স্বাগত জানান অন্বেষণা হাসপাতালের এম ডি  চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জী ও ডাঃ প্রিয়াঙ্কা চ্যাটার্জী।আফরিন মোহনপুরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত জনতার মধ্যে লাড্ডু বিতরণ করেন। হুড খোলা গাড়িতে আফরিন জাবিকে নিয়ে প্রচার মাইক,ব্যান্ড সহযোগে বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা মোহনপুর থেকে শুরু হয় বিকেল সাড়ে তিনটা নাগাদ। মোহনপুর থেকে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সেতু,আমতলা, জগন্নাথ মন্দির চক, মহতাবপুর, জুগনিতলা, জজকোর্ট,কেরনীতলা, ক্ষুদিরাম মোড়, গান্ধী মোড়, পঞ্চুর চক, গোলকুঁয়াচক,বটতলা চক হয়ে শোভাযাত্রা অন্বেষণা হাসপাতালের সামনে পৌঁছায়। সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানো হয়।আসার পথে রাস্তার দুধারে বহু মানুষ উপস্থিত হয়ে হাতাতালি বাজিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি মহতাবপুর যুবক বৃন্দ ক্লাব, ভারতের ছাত্র ফেডারেশন সহ অনেকে পথিমধ্যে পুষ্পস্তবক দিয়ে সাংগঠনিক ও ব্যাক্তিগত ভাবে শুভেচ্ছা জানান। সংবর্ধনা মঞ্চে স্মারক, পুষ্পস্তবক,উত্তরীয় দিয়ে অন্বেষণ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানানো হয় ডিসিসিআই এর পক্ষ থেকেও।

অন্বেষণা কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ ত্রিনাথ চ্যাটার্জী,ডাঃ প্রিয়াঙ্কা চ্যাটার্জী সহ অন্যান্য কর্মকর্তারা ও স্বাস্থ্যকর্মী গন। ছিলেন আফরিনের গর্বিত পিতামাতা পিয়ার আলী ও সাবিনা পারভীন।তাঁর ক্যাটলিনা জয়ে যেসমস্ত প্রতিষ্ঠান, সংগঠনে ও ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁদের সবাইকে ও উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি তাঁর ক্যাটলিনা জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। ডাঃ ত্রিনাথ চ্যাটার্জী জানান আগামী দিনেও তাঁরা তাঁদের হাসপাতালের ব্রান্ডে অ্যাম্বাসেডর আফরিনের পাশে থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুন্দন গোপ।

সংবর্ধনা সভা শেষে আফরিন অন্বেষণাতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। উল্লেখ্য গত ২৪ শে সেপ্টেম্বর ১৫ ঘন্টা ৫১ সেকেন্ড সময় নিয়ে আফরিন জাবি ক্যাটলিনা জয় করেন। এছাড়াও উল্লেখ্য এর আগে মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি  ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয় করেছেন।