Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এলাহিয়া হাই মাদ্রাসায় দেওয়াল পত্রিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর :   বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে প্রকাশিত হলো দেওয়াল পত্রিকা 'স্বদেশ'। মেদিনীপুর গ্রামীণের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক দেওয়াল পত্রিকা প্রকাশি…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর :   বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে প্রকাশিত হলো দেওয়াল পত্রিকা 'স্বদেশ'। মেদিনীপুর গ্রামীণের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো বিদ্যাসাগরের জন্মদিবস পালনের পর।মাদ্রাসার নজরুল ভবনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে পালিত হয় বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিন পালন। আবার ঐ দিন শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী সেবা সংকল্প অভিযানের অন্তর্ভুক্ত চিত্রাঙ্কণ ও তাৎক্ষণিক বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যাসাগর ও দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে 'স্বদেশ' নামক দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকা উন্মোচন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা তথা মাদ্রাসার প্রধান শিক্ষক নূর আলম, পত্রিকা সম্পাদক মির্জা আজিবুর রহমান ও পত্রিকা সহসম্পাদক ড. চিত্ততোষ পৈড়া। পত্রিকাতে ছাত্র ছাত্রীদের লেখা ও আঁকা রয়েছে। পত্রিকাতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের অংশ হিসেবে 'পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড় , উৎকল, বঙ্গ, বিন্ধ্য হিমাচল, যমুনা, গঙ্গা' অর্থাৎ ১৯১১ সালে ভারতের রাজনৈতিক মানচিত্র তুলে ধরা হয়েছে। পত্রিকা অলংকরণে শিক্ষক নরসিংহ দাস ও সৈকত প্রধান।