নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর .....মাই ভারত-এর ‘সেবা পখওয়াড়া ২০২৬-২৭’ কর্মসূচির অঙ্গ হিসেবে কেয়ার অফ খেজুরির উদ্যোগে খেজুরীর বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। হিজলী সি-বিচ, খেজুরী-২ ব্লক চত্বর, হেঁড়িয়া স্টেশন চ…
নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর .....মাই ভারত-এর ‘সেবা পখওয়াড়া ২০২৬-২৭’ কর্মসূচির অঙ্গ হিসেবে কেয়ার অফ খেজুরির উদ্যোগে খেজুরীর বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
হিজলী সি-বিচ, খেজুরী-২ ব্লক চত্বর, হেঁড়িয়া স্টেশন চত্বরসহ বিভিন্ন রাস্তা ও জনবহুল এলাকায় মাই ভারত-এর স্বেচ্ছাসেবক ও যুবদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় খেজুরী কলেজে NSS-এর ছাত্রছাত্রী , কেয়ার অফ খেজুরী ও মাই ভারত-এর স্বেচ্ছাসেবকদের নিয়ে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করা হয়। একইসঙ্গে বর্জ্য সংরক্ষণ, পুনর্ব্যবহার ও সঠিক Waste Management-এর বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় পোস্টার মেকিং প্রতিযোগিতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি কলেজের Teacher-in-Charge গৌতম দন্ডপাঠ, NSS Programme Officer বিদেশ মাহালি, কেয়ার অফ খেজুরির সভাপতি শুভ্রজিৎ পণ্ডা, NSS-এর ছাত্রছাত্রী, মাই ভারত-এর স্বেচ্ছাসেবক ও অন্যান্য যুবসমাজ।
পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল নাগরিকত্ব ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ‘স্বচ্ছ ভারত’ থেকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাই তুলে ধরে এই সেবা পখওয়াড়া।



