নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... বিদ্যাসাগরের জন্মদিনের প্রাক্কালে,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার, মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন হলো। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আবরণ করলেন হুগলী…
নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... বিদ্যাসাগরের জন্মদিনের প্রাক্কালে,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার, মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন হলো। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আবরণ করলেন হুগলীর রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুনানন্দ মহারাজ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ সিং তাঁর পিতা-মাতার স্মরণে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি বিদ্যালয়কে দান করেছেন এবং প্রতিষ্ঠার সমস্ত খরচ বহন করেছেন।
নির্গুনানন্দ মহারাজ শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নীলকমল পাল এবং স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুল, বিদ্যাসাগর বিদ্যালয়, গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক শুভেন্দু মন্ডল,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং প্রমুখ।
প্রত্যেকেই দিনটির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে। এছাড়াও বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উজ্জ্বল মন্ডল,পিনাকী দাস ভৌমিক,বৈশাখী ঘোষ, শিউলি বিষই মন্ডল,সৌরভ ঘোষ,পুষ্পেন্দু চক্রবর্তী প্রমুখ শিক্ষক -শিক্ষিকাগণ। এদিন বিদ্যালয়ের তরফে বিদ্যাসাগর বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করা হয়।
এদিন দয়ার সাগর বিদ্যাসাগর নামাঙ্কিত একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়।পাশাপাশি বিদ্যালয়ের উদ্যোগে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।



