নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ..... বিগত বছর গুলোর মতো এবারও শিক্ষক দিবস উপলক্ষে শনিবার ও রবিবার অবসর প্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানানো হলো সুবর্ণরৈখিক পরিবার আমারকার ভাষা আমারকার গর্ব এর গোপীবল্লভপু…
নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ..... বিগত বছর গুলোর মতো এবারও শিক্ষক দিবস উপলক্ষে শনিবার ও রবিবার অবসর প্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানানো হলো সুবর্ণরৈখিক পরিবার আমারকার ভাষা আমারকার গর্ব এর গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে।
শনিবার সকাল থেকে শুরু করে রবিবার সন্ধ্যা পর্যন্ত গোপীবল্লপুর এলাকায় বসবাসকারী প্রায় চল্লিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। সম্মাননা পেয়ে আপ্লুত অবসরপ্রাপ্ত শিক্ষকগণ।
শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না থাকতে পারলেও গোটা বিষয়টি তদারকি করেন সমাজকর্মী তন্ময় বক্সী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভাশীষ নায়েক,শনরসিংহ পৈড়া,শান্তিদেব দে, সাধুচরন কারেক, শুখময় পান্ডা,পবন খামরি,অজিত সুঁই, নিত্যানন্দ কাঁড়, রহিম দন্ডপাট প্রমুখ।



