নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলাস্তরীয় বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি উদ্বোধন…
নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলাস্তরীয় বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজ্য সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।
জেলার ১৯ টি বিজ্ঞান কেন্দ্রে এই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন কেন্দ্রের প্রতিযোগিতায় ৬৩৬ জন স্থানাধীকারীদের নিয়ে জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রী চক্রবর্তী বলেন সংগঠনের ৪০ বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যের ২৩ টি জেলার মধ্যে ২২ টি জেলায় এই প্রতিযোগিতা সংগঠিত হচ্ছে।
প্রতিটি জেলার সফল প্রতিযোগীদের নিয়ে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর কলকাতা রাজা বাজার সায়েন্স কলেজে রাজ্যস্তরীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যুক্তিবাদী মননশীলতা, বিজ্ঞান চেতনা প্রসারে সমাজ বিজ্ঞানী শহীদ বিশিষ্ট ডাক্তার বাবু নরেন্দ্র অচ্যূত দাভোলকারের কথা বলেন।
বর্তমান সময়ে নেপালে হড়পা বান ও পরিবেশ সমস্যা ,শহুরে তাপ দ্বীপ ও গ্রিন হাউস প্রভাব সম্পর্কে আলোচনা করেন। প্রতিযোগিতা শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভানেত্রী ড.সুজাতা মাইতি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সম্পাদক ড. সুধাপদ বসু।
জেলায় ৫০ জন সম্মানীয় বিচারক ১২টি বিষয়ে ২৩ টি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার বিচার করেন। বিচারকদের মধ্যে প্রথিতযশা সঙ্গীতজ্ঞ শ্রী জয়ন্ত সাহা, আলোক বরন মাইতি, বিশিষ্ট সাংবাদিক প্রাক্তন অধ্যাপক অধ্যাপক কুমারেশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। জেলায় প্রতিটি বিভাগে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা পরিচালনা করেছেন জেলার নেতৃত্ব অধ্যাপিকা সুজাতা মাইতি,ড. দিলীপ চক্রবর্তী,ড.কালীপদ প্রধান,ড. বাবুলাল শাসমল, কার্তিক চক্রবর্তী,সন্টু ওঝা,চন্দ্র শেখর দাস, গোপাল হরি বসু, দেবব্রত দুয়ারী, সুষমা প্রধান, সুজিত কুমার ঘোষ,অভিজিৎ দাশ গোস্বামী, সুব্রত ঘোড়াই, দিপালী রানা ,পুলক পাত্র, বিশ্বজিৎ প্রামানিক ,খগেন্দ্রনাথ মাইতি সহ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞান কেন্দ্রের সম্পাদকগণ সহ অপরাপর নেতৃত্বের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার ফসল এই ধরণের একটি সফল কর্মসূচি। সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকেও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।



