Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে উদযাপিত হলো ‘আগমনী উৎসব

অরুণ কুমার সাউ, সুতাহাটা: দেবীপক্ষের সূচনার সাথে সাথে সমগ্র বাংলা যখন উৎসবের রঙে মেতে উঠেছে, ঠিক তখনই শারদীয় আবহকে দ্বিগুণ করে তুলল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা উত্তর চক্রের অন্তর্গত কাশীপুর প্রাথমিক বিদ্যালয়। প্রতিবছরের ন্যায় …


অরুণ কুমার সাউ, সুতাহাটা: দেবীপক্ষের সূচনার সাথে সাথে সমগ্র বাংলা যখন উৎসবের রঙে মেতে উঠেছে, ঠিক তখনই শারদীয় আবহকে দ্বিগুণ করে তুলল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা উত্তর চক্রের অন্তর্গত কাশীপুর প্রাথমিক বিদ্যালয়। প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দ, উদ্দীপনা ও মহাসমারোহে বিদ্যালয়ে পালিত হয়ে গেল 'আগমনী উৎসব '। 'বন্দে মাতরম' সংগীত পরিবেশন এবং মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উৎসবের উদ্বোধন  করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য দাস।

ও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতাহাটা উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক  অরিন্দম চাউলা।এছাড়াও উপস্থিত ছিলেন চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ— নিখিল কুমার মণ্ডল, গোপীনাথ মণ্ডল, সুনন্দ সিংহ এবং বৈশাখী ভৌমিক। অনুষ্ঠানে আরও সানন্দ উপস্থিতি ছিল স্থানীয় গ্রাম শিক্ষা সমিতির সভাপতি তথা কাশীপুর গ্রামের পঞ্চায়েত সদস্য আশরাফুল হক, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকাবৃন্দ এবং প্রায় ২৫০ জন খুদে পড়ুয়ার।


উদ্বোধনের পরপরই বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলপনা অঙ্কন, আবৃত্তি এবং নান্দনিক নৃত্যানুষ্ঠানে মেতে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য 'আগমনী কুইজ' প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান ঝালাইয়ের এই প্রতিযোগিতাটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন বিদ্যালয়ের জনপ্রিয় সহ-শিক্ষক তথা কুইজ মাস্টার সন্দীপন দাস। খুদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুইজ পর্বটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।


আন্তরিক ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য দাস উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ‘আগমনী উৎসব ২০২৬’-এর সফল সমাপ্তি ঘোষণা করেন তিনি।