অরুণ কুমার সাউ,তমলুক*:আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। উৎসব যাতে আনন্দময়, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল তমলুক থানা। তমলুকের মানিকতলার একটি বেসর…
অরুণ কুমার সাউ,তমলুক*:
আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। উৎসব যাতে আনন্দময়, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল তমলুক থানা।
তমলুকের মানিকতলার একটি বেসরকারি গেস্ট হাউসে তমলুক থানার উদ্যোগে এক বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন নিবন্ধিত ও ক্লাব পরিচালিত দুর্গোৎসব কমিটিগুলির হাতে রাজ্য সরকারের অনুদান ও প্রশাসনিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী হরেকৃষ্ণ বেরা এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রশাসনিক আধিকারিকগণ।
সভাধিপতি বামদেব গুছাইত জানান, "দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই ধরনের প্রশাসনিক উদ্যোগ ক্লাব ও পুজো কমিটিগুলিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি উৎসবের পরিবেশকে আরও উৎসবমুখর, নিরাপদ ও নিয়মানুগ করে তুলতে বিশেষভাবে সাহায্য করবে।"তমলুক থানার তরফে জানানো হয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণ, মণ্ডপের সুরক্ষাবিধি এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পুজো কমিটিগুলির সাথে মেলবন্ধন রেখে সবরকম সহযোগিতার প্রস্তুতি নেওয়া হয়েছে।
