Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জঙ্গলমহল উদ্যোগ এর ব্যবস্থাপনায় গান্ধীজী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস পালন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রীর জ…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন।

এই উপলক্ষে জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং খাপ্রেলবাজারে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপস্থিত ছিলেন সুব্রত মহাপাত্র, স্বপন পড়িয়া, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাহ, ইন্দ্রদীপ সিনহা,সুমনা ঘোষ প্রমুখ।