নিজস্ব প্রতিবেদক. মেদিনীপুর : মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। প্রতি বছরের মতো 'রান ফর ডি. এ. ভি' ' ফিট ডি এ ভি ফ্রিডম রান ' পাঁচ কিলোমিটার দৌড…
নিজস্ব প্রতিবেদক. মেদিনীপুর : মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। প্রতি বছরের মতো 'রান ফর ডি. এ. ভি' ' ফিট ডি এ ভি ফ্রিডম রান ' পাঁচ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মেদিনীপুর ডিএভি (DAV) পাবলিক স্কুলের উদ্যোগে ।
সুস্থ শরীর ও সচেতন মানসিকতা গঠনের পাশাপাশি গান্ধীজির অহিংসা ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর মুখরিত হয়ে ওঠে। সকাল ৭ টায় মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান ও স্বচ্ছতার শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পরপরই বিদ্যালয়ের পতাকাকে সম্মান জানিয়ে এই দৌড় প্রতিযোগিতার সূচনা করেন স্কুলের মাননীয় অধ্যক্ষ এন. কে .গৌতম মহাশয়। বিদ্যালয়ের প্রায় ১৮০ জন শিক্ষার্থী দৌড়ে অংশগ্রহণ করেছিল। দৌড় চলাকালীন পথচলতি মানুষ করতালি দিয়ে তরুণ অ্যাথলেটদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সেরা দৌড়বিদদের (ছেলে ও মেয়ে উভয় বিভাগ এবং অভিভাবকদের) মেমেন্ট প্রদান করা হয়। এছাড়া সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীদেরকে শংসাপত্র দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্য এবং উদ্দীপনার সাথে সম্পন্ন হয়। সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং অভিভাবকদের উপস্থিতিতে ও সম্পূর্ণ সহযোগিতায় এই সুন্দর ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগটির সমাপ্তি ঘটে।



