নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর... শুক্রবার কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিলেন অধ্যাপক ড.মৃণাল কান্তি পৈড়া। তাঁকে জয়েন করান কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক রমাপ্রসাদ গিরি। রসায়ন শ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর... শুক্রবার কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিলেন অধ্যাপক ড.মৃণাল কান্তি পৈড়া। তাঁকে জয়েন করান কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক রমাপ্রসাদ গিরি। রসায়ন শাস্ত্রের কৃতী ছাত্র মৃণাল বাবু এর আগে দীর্ঘ প্রায় কুড়ি বছর রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। মৃণাল বাবুর তৎকালীন অবিভক্ত মেদিনীপুর (বর্তমান ঝাড়গ্রাম) জেলার গোপীব্ল্লভপুর -২ নং ব্লকের মহাপাল গ্রামে।পড়াশুনা করেছেন মহাপাল প্রাথমিক বিদ্যালয়(প্রাথমিক স্তর) মহাপাল শ্রী বিদ্যাপীঠ (মাধ্যমিক স্তর) মেদিনীপুর কলেজ(উচ্চ-মাধ্যমিক) ঝাড়গ্রাম রাজ কলেজ( স্নাতক),বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর) ডিগ্রি, যাদবপুর বিশ্ববিদ্যালয় (পিএইচডি) প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে। স্ত্রী মুনমুন পৈড়া ও ছেলে মিতেশ পৈড়ার সাথে মৃণাল বাবু মেদিনীপুর শহরের জুগনুতলা এলাকার একটি আবাসনে থাকেন।মৃণাল বাবু জানিয়েছেন তিনি সবাইকে সাথে নিয়ে কলেজের মানোন্নয়নে সচেষ্ট হবেন।
