নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম...বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার প্রাক্কালে নদীয়া জেলার নদীয়া নেচার ফার্স্ট পরিবেশ সংগঠনের পক্ষ থেকে জঙ্গলমহলের বেলপাহাড়ী থানা শিমূলপাল গ্ৰাম পঞ্চায়েত এর শাঙ্খাভাঙ্গা গ্ৰামে লোধাশবর সহ আদিবাসী দের…
নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম...বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার প্রাক্কালে নদীয়া জেলার নদীয়া নেচার ফার্স্ট পরিবেশ সংগঠনের পক্ষ থেকে জঙ্গলমহলের বেলপাহাড়ী থানা শিমূলপাল গ্ৰাম পঞ্চায়েত এর শাঙ্খাভাঙ্গা গ্ৰামে লোধাশবর সহ আদিবাসী দের নতুনবস্ত্র ও রেশন সামগ্ৰী তুলে দেওয়া হয়।
শাঙ্খাভাঙ্গা , হুদহুদি,শাবড়াকাচা, তিলডাহি, মুগভাহি, তেঁতুলডাঙ্গা ও বালিচুয়া গ্ৰামে লোধা সবর ও আদিবাসী মহিলা, শিশু, পুরুষ মিলিয়ে ৫০০ জনের উপরে মানুষের কাছে বস্ত্র পৌঁছে দেন। লোধা শবর দের ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি চিড়ে, ১ কেজি চিনি ও ডাল ১ কেজি দেওয়া হয়।এছাড়াও প্রত্যেককে একটি করে ফলের চারা ও শতাধিক ছাত্রছাত্রীদের খাতা পেন তুলে দেওয়া হয়। শীশুদের হাতে চকলেট বিস্কুট বড়দের হাতেও এক প্যাকেট বড় বিস্কুট তুলে হয়েছে।
পুজোর আগে জঙ্গল মহলের প্রান্তিক গোষ্ঠীর লোধা শবর দের হাতে কাজ নেই তাই এই সামগ্ৰী পেয়ে আনন্দিত লোধা শবর সমাজ।
এদিন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ডঃ মুনমুন কীর্তনীয়া সহ ভাঃ শান্তনু মন্ডল, রুমা আদক, সোমা ভট্রাচার্য্য, মহুয়া ভদ্র, পার্থসারথি রায়, মুকেশ ব্যানার্জী প্রমুখ।
লোধা শবর সংগঠনের জহর শবর, গনেশ শবর নদীয়া নেচার ফাষ্ট সংগঠনের এই উদ্যোগ কে কৃতজ্ঞতা জানিয়েছেন। উপস্থিত ছিলেন লোধা শবর দের নিয়ে দীর্ঘদিন কাজ করা বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য্য। তিনি সংগঠনের সদস্যদের সাধুবাদ জানান।



