Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে মেদিনীপুরে বামেদের জেলা পুলিশ সুপারের অফিস অভিযানে জনপ্লাবন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : বেশ কিছুদিন পরে মেদিনীপুরের রাজপথে লাল পতাকার ঢেউ দেখলো মেদিনীপুর শহর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া স্থগিত, সমস্ত ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকায় …

 


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : বেশ কিছুদিন পরে মেদিনীপুরের রাজপথে লাল পতাকার ঢেউ দেখলো মেদিনীপুর শহর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া স্থগিত, সমস্ত ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকায় বহাল রাখা, জেলাজুড়ে বিজেপি দুষ্কৃতীদের হামলা এবং পুলিশের মিথ্যে মামলা বন্ধ-সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের অফিস অভিযান করল বামপন্থী দলগুলি।

মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে বামেদের মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের দফতরের সামনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাম কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যের বামপন্থী আন্দোলনের পরিচিত মুখ, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম জেলা সম্পাদক বিজয় পাল সহ জেলা ও আঞ্চলিক স্তরের একাধিক বাম নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের ১৫ বছরের তৃণমূল সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টানেন মীনাক্ষী মুখার্জি।


তাঁর দাবি, তৃণমূলের আমলেও প্রকৃত অর্থে শাসন ছিল না, বর্তমান সরকারের আমলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি। পাশাপাশি ভোটার তালিকা,এসআইআর এবং রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।এদিন মিছিলে জনস্রোত ও সমাবেশে জনপ্লাবন দেখে উৎসাহিত জেলার বামপন্থী মহল।