*অরুণ কুমার সাউ, তমলুক*: বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহের শেষ দিনে সচেতনতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক উত্তর চক্রের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার হওয…
*অরুণ কুমার সাউ, তমলুক*: বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহের শেষ দিনে সচেতনতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক উত্তর চক্রের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বনদপ্তরের সহযোগিতায় উদ্ধার হওয়া একটি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপকে পুনরায় তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হল।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও খুদে ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তরের সক্রিয় সাহায্যে কচ্ছপটিকে নিরাপদে প্রকৃতিতে মুক্ত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্করব্রত পতি এই উদ্যোগ প্রসঙ্গে জানান, "শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বন্যপ্রাণী ও পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা এবং জীবজন্তুর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জাগিয়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।" তিনি আরও বলেন যে, এর আগেও এই বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ধার হওয়া কচ্ছপ নিরাপদে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহের সমাপনী দিনে বিদ্যালয় কর্তৃপক্ষের এই রূপ পরিবেশবান্ধব ও শিক্ষণীয় কাজ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

