Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাহাড়িপুর বালিকা বিদ্যালয়ের স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির

মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন বালিকা বিদ্যালয় পাহাড়ীপূর গালর্স হাইস্কুলে একটি স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই ক্লাস রুমটির উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ড.শংকর গুছাইত। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন…


মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন বালিকা বিদ্যালয় পাহাড়ীপূর গালর্স হাইস্কুলে একটি স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এই ক্লাস রুমটির উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক ড.শংকর গুছাইত। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন।

পাশাপাশি এদিন আর এক্স অন্বেষণা ডায়াগনস্টিক পলি ক্লিনিক এন্ড হসপিটালের সৌজন্যে ও সক্রিয় সহযোগিতায় ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে রূপায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিও। গ্রুপ নির্ণয় শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অন্বেষণার ব্যান্ড এম্বাসেডর, ইংলিশ চ্যানেল,পক প্রণালী ও ক্যাটলিনা চ্যানেল জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি।

শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্বেষণার অন্যতম ডাইরেক্টর কুন্দন গোপ,আফরিনের পিতা পিয়ার আলি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দুটি কর্মসূচি সফল ভাবে রূপায়িত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনালী ভট্টাচার্য মন্ডল।