Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেলা শুরুর উচ্ছ্বাস আর বিষাদের সুরেই পর্দা নামল এবারের "শিশু কিশোর বইমেলা "২০২৬

নিজস্ব প্রতিবেদক,খাকুড়দা, পশ্চিম মেদিনীপুর....শিশুর মননে কল্পনার ভেলা ভেসে ভেসে জ্ঞানের পরিধি বেড়ে চলে নিরন্তর বই পড়ে শিশু মনে অনুভূত হয় নতুন দেশ আবিষ্কারের আনন্দ। ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার ব্যবস্থাপনায়,NDLI CL…


নিজস্ব প্রতিবেদক,খাকুড়দা, পশ্চিম মেদিনীপুর....শিশুর মননে কল্পনার ভেলা ভেসে ভেসে জ্ঞানের পরিধি বেড়ে চলে নিরন্তর বই পড়ে শিশু মনে অনুভূত হয় নতুন দেশ আবিষ্কারের আনন্দ। ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার ব্যবস্থাপনায়,NDLI CLUB, NSS UNIT, ভগবতী দেবী শিক্ষা নিকেতন, দন্ডভুক্তি রিসার্চ ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো তিন দিনের"শিশু কিশোর বইমেলা"।সেই সঙ্গে কলেজের বার্ষিক দেওয়াল পত্রিকা "মৃৎস্না"নব কলেবারে আত্মপ্রকাশ করল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাঁতন ভট্টর কলেজের অধ্যক্ষ ডঃ গিরিধারী পন্ডা , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা আধিকারিক পূর্ণেন্দু উত্থাসিনি ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সম্মানীয় সভাপতি কার্তিক চন্দ্র আচার্য মহোদয়, ভগবতী দেবী পি টি টি আই সম্মানীয় অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই বইমেলাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রকাশক ও বিভিন্ন প্রকাশনী সংস্থা এই বইমেলায় প্রকাশকরা উচিত বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি মানসম্পন্ন সাহিত্যকে অগ্রাধিকার দেওয়া এবং অনুবাদের মাধ্যমে আমাদের সাহিত্যকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়া।

উপস্থিত ছাত্র-ছাত্রী ও গ্রন্থানুরাগীদের মনে আলোর সৃষ্টি করে উদ্বোধন পর্ব শেষে বিশিষ্ট উদ্বোধক ও অতিথিবৃন্দ, অধ্যক্ষ মহাশয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পাঠকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিন দিন ধরে চলা, শিশু-কিশোর বই মেলায় শনিবার পরিসমাপ্তি ঘটলো।

শনিবারের পড়ন্ত সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে যখন শেষ বেলটি বেজে উঠলো তখন যেন এক লহমায় বিষাদের সুর নেমে এলো চেনা প্রাঙ্গণে, তিন দিন ধরে চলা এই মেলাটিতে শুধু বই মেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র-ছাত্রীদের বক্তব্য প্রতিযোগিতা,রিডিং ফেস্টিভেল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো লেখক এবং প্রকাশকদের মনে ছিল সূচনা ও সমাপ্তির মিশ্র অনুভূতি।

প্রকাশকদের চোখে মুখে একদিকে যেমন ছিল ভালো বিক্রির সন্তুষ্টি অন্যদিকে মেলা শেষের ক্লান্তি তবে সবশেষে আগামী বছরের জন্য নতুন বই নিয়ে ফিরে আসার অঙ্গীকার শোনা গেল তাদের মুখে।