Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গান্ধী জয়ন্তীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা: তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে 'স্বচ্ছ ভারত অভিযান' পালন

অরুণ কুমার সাউ, তমলুক*: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে উদযাপিত হলো ‘স্বচ্ছ ভারত অভিযান’। সমাজকে পরিচ্ছন্ন ও সুস্থ করে তোলার বার্তা ছড়িয়ে দিতে ২ অক্টোবর, সকালে আয়ো…


অরুণ কুমার সাউ, তমলুক*: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে উদযাপিত হলো ‘স্বচ্ছ ভারত অভিযান’। সমাজকে পরিচ্ছন্ন ও সুস্থ করে তোলার বার্তা ছড়িয়ে দিতে ২ অক্টোবর, সকালে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন  শিক্ষার্থী থেকে শুরু করে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সাফাই অভিযানে নেতৃত্ব দেয় তমলুক শিশু রক্ষা সমিতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দিনটিকে স্মরণীয় করে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চিকিৎসালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।কর্মসূচিতে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন আমন্ত্রিত অতিথিরা। এদিন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি বামদেব গুছাইত ,তমলুক শিশু রক্ষা সমিতি সম্পাদক অধ্যাপক আশুতোষ দাস জেলা হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ,মেডিক্যাল কলেজের সম্মানিত চিকিৎসকবৃন্দ, লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল সরকারের বা প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের একটি সামাজিক দায়িত্ব। মানুষের পাশে থেকে সুস্থ ও সুসংগঠিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে উপস্থিত সকল অতিথি ও সাধারণ মানুষ গভীরভাবে প্রশংসা করেছেন।