অরুণ কুমার সাউ, পাঁশকুড়া:পাঁশকুড়ার চন্ডীপুর বটতলা জয়েন্ট টুগেদার সোসাইটির উদ্যোগে এলাকার কৃষকদের সচেতন করতে এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে মঙ্গলবার এক বিশেষ কৃষি বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনু…
অরুণ কুমার সাউ, পাঁশকুড়া:
পাঁশকুড়ার চন্ডীপুর বটতলা জয়েন্ট টুগেদার সোসাইটির উদ্যোগে এলাকার কৃষকদের সচেতন করতে এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে মঙ্গলবার এক বিশেষ কৃষি বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধানত কেমিক্যাল মিশ্রিত খাদ্য সামগ্রী বর্জন, গাছের প্রয়োজনীয়তা এবং আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সচেতনতা বাড়াতে এবং ফলমূলের চাষ আরও প্রসারিত করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিক পৃথ্বীরাজ প্রামাণিক,কানাড়া ব্যাঙ্ক-এর সিনিয়র ম্যানেজার ক্রুশনু চন্দ্র প্রসাদ, রেডক্রস সোসাইটির মাস্টার ট্রেনার অনুপম পালধী,বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ— সঞ্জয় কুমার মাইতি, সুব্রত সামন্ত, বিমল ভৌমিক, গুরুপদ সামন্ত প্রমুখ।জয়েন্ট টুগেদার সোসাইটির সম্পাদক সুব্রত কুমার সাঁতরা তাঁর বক্তব্যে বলেন, "এই ধরনের কৃষি প্রশিক্ষণ ও আলোচনা সভা থেকে আমাদের কৃষক ভাইয়েরা বিশেষভাবে উপকৃত হবেন। এর ফলে এলাকায় ফুল ও ফলের চাষ আরও ব্যাপকভাবে প্রসারিত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিকারক রাসায়নিকযুক্ত খাবার বর্জন করে সচেতন হয়ে উঠবেন।" পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন জয়েন্ট টুগেদার সোসাইটির সভাপতি দেবাশীষ ফদিকার, সম্পাদক সুব্রত কুমার সাঁতরা এবং সদস্যা তৃপ্তি সাঁতরা।

