নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম.. মানবতার সেবায় রক্তদানের মহৎ বার্তা ছড়িয়ে দিতে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সুবর্ণরেখা নিউ তরুণ সংঘের পরিচালনায় গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রাম…
নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম.. মানবতার সেবায় রক্তদানের মহৎ বার্তা ছড়িয়ে দিতে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সুবর্ণরেখা নিউ তরুণ সংঘের পরিচালনায় গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রাম পঞ্চায়েতের পিড়াশিমুল গ্রামে শ্রী শ্রী রাম পজা উপলক্ষে এক মহতী স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য বিষয়, এই গ্রামে এই প্রথমবার রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। শিবিরে মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, নতুন রক্তদাতা ছিলেন ৩৫ জন এবং ১৮ জন মহিলা রক্তদাতা ছিলেন। মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসনীয়।
রক্তের অভাবে যাতে কোনও মুমূর্ষু রোগীর প্রাণহানি না ঘটে, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি এবং অস্ত্রোপচারের প্রয়োজনে থাকা রোগীদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রক্তের কোনও কৃত্রিম বিকল্প নেই, তাই মানুষের দান করা রক্তই মানুষের জীবন বাঁচানোর অন্যতম অবলম্বন। সেই মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার বার্তা নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া, সম্পাদক সুশান্ত জানা এবং সদস্য সৌরভ দত্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সমীর শিট, সুজিত সাউ, তরুণ গিরি, সুমন পৈড়া, সৌমিত্র পৈড়া ও নীতু বেরা।
'আমারকার ভাষা, আমারকার গর্ব' সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কিশোর রক্ষিত, তন্ময় বক্সী,সুনীতা প্রধান ভূদেব পাত্র, ভবানী গিরি প্রমুখ।
এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর দে, বুলু রাণী বেজ, রামজীবন ঘোষ, গৌরাঙ্গ মণ্ডল ও মুরারী সাউ।
সুবর্ণরেখা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি শক্তিপদ সাউ, সদস্য সঞ্জয় সাউ, প্রণব পৈড়া, উত্তম পাত্র, বরুণ গিরি, মিঠুন পাত্র-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুবসমাজের উদ্যোগ এবং সকল সংগঠনের সম্মিলিত সহযোগিতায় রক্তদান উৎসবটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। প্রথমবারের এই উদ্যোগে ৬০ জন মানুষের রক্তদান আগামী দিনে এলাকায় আরও বেশি রক্তদানে উৎসাহ জোগাবে বলে উদ্যোক্তাদের আশা।
পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত সকল সংগঠক, রক্তদাতা, সহযোগী, শিক্ষক, সমাজকর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

