দৈনিক প্রতিযোগিতা
বিভাগ----কবিতা
"" অভুক্ত শৈশব ""
*লেখা মন্ডল*
28/05/2028
পাংশুটে মুখ, নিষ্পাপ নিষ্প্রাণ দৃষ্টি,
শীর্ণক…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ----কবিতা
"" অভুক্ত শৈশব ""
*লেখা মন্ডল*
28/05/2028
পাংশুটে মুখ, নিষ্পাপ নিষ্প্রাণ দৃষ্টি,
শীর্ণকায় দেহবিরস বদনে অকপট স্বীকারোক্তি,---
আজ মহামারী, অনাহারী পেট গৃহবন্দী,
বেলা-অবেলায় শোষকের হয়রানি,
কখনো সাহায্যের হাতছানি।
ক্ষুন্নিবৃত্তি করে কিংবা রেস্তোরাঁয় ঘুরে জুটতো উদ্বৃত্ত ভাত,
কিন্তু আজ নিস্তব্ধ রোগাক্রান্ত শহুরে শুনশান কর্মহীন ফুটপাত।
বেআক্কেল অভাব বড় নির্দয়, হতভাগ্যের ঘরে বসতি অক্ষয়,
ধনের দেবতা শহুরে প্রাসাদে মাংস-ভাতে খিদে মেটায়।
শুনেছি আমাদের জীবনের চালচিত্র নিয়ে দামী ছবি হয়,
কত কত বাবুরা বড় বড় পুরস্কার পায়,সন্মানিত হয়,
তবু আমাদের চারপাশে
দয়া-দাক্ষিণ্য-দানে সমাধানহীন অনিশ্চিয়তার বলয়।
বলতে পারো,--
আমাদের ভাগ্য কেন নাহি বদলায় ?
কপিরাইট * লেখা মন্ডল *
28/05/2020
