Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

|| মা ষষ্ঠীর কৃপা ||
|| বিষয় : ছোট গল্প ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 28.05.2020 ||

কোন কাজ দিবি মা । অনেকটা হেঁটে আর পারছি না । কোন ঘরের কাজ যদি থাকে । এক মুঠো ভাতের জন্য হন্যে হয়ে ঘুরছি । 

সেকি এই অসময়ে তুমি ঘরের…


|| মা ষষ্ঠীর কৃপা ||
|| বিষয় : ছোট গল্প ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 28.05.2020 ||

কোন কাজ দিবি মা । অনেকটা হেঁটে আর পারছি না । কোন ঘরের কাজ যদি থাকে । এক মুঠো ভাতের জন্য হন্যে হয়ে ঘুরছি । 

সেকি এই অসময়ে তুমি ঘরের বাইরে !
দেখেতো মনে হচ্ছে গৃহস্ত ঘরের বউ ! আচ্ছা ওইখানটাতে বস । অন্যেরা দেখলে আবার তেড়ে আসবে । কিন্তু কি করা ! বচ্ছরকার দিন । অতিথি ফেরাই কি করে ! নাও আগে খাও । পরে বাসন কটা মেজে দিও ।

সেকি মা ! এত সব দামী দামী খাবার ! আমার শুধু এক থালা ভাত আর একটু নুন হলেই চলত ।

বাড়িতে পূজো কিনা । ঘরে একটু আয়োজন ছিল । পরিস্থিতি স্বাভাবিক নেই তাই, না হলে মেয়ে জামাই আসার কথা । গেল অঘ্রানে বিয়ে দিলাম । প্রথম বার । কিন্তু মা ষষ্ঠীর যখন ইচ্ছে নেই তখন আর কি করা ! ফোনেও যোগাযোগ হচ্ছে না । ঝড়ের পর থেকে সব অচল হয়ে আছে । চিন্তা হয় !

নাও তুমি খাও । পেটে খিদে নিয়ে কথা বলতে নেই । তা হ্যা গা ! তোমার ঘর কোথায় !

আমাদের আবার ঘর কি মা । ওই সামনের খালের ধার ঘেঁসে যে ঝুপরিটা,সেখানেই মাথা গোজার ঠাঁই ।

আমার শাশুড়ী আর মানুষটাকে নিয়ে আমাদের চলে যাচ্ছিল মা । মানুষটার একটা চায়ের দোকান ছিল । আমারও বিয়ে হয়েছে দুবছর ।

রাস্তা চওড়া হতে দোকান ভাঙা পড়ল । মানুষটা কাজ হারিয়ে বিদেশে গেল । আমিও লোকের বাড়ি কাজ নিলাম । চলে যাচ্ছিল একরকম ।

গত মাসে আমার কাজ বন্ধ হল । আমার মানুষটার কাজও বন্ধ,খবর পেয়েছি । বলেছিল চলে আসবে । কিন্তু এক মাস কোন খবর নেই । কাজ হারিয়ে কোথায় আছে কে জানে !

তবুও লক ডাউনে তোমার ঘর ছেড়ে বের হওয়া ঠিক হয় নি বাছা ।

কিন্তু কি করি মা । পেট শূন্য হলে মাথার উপর ছাদের মূল্য থাকে না মা।

বাপটা শুনেছি মাঠের কাজে তবু কিছু আনছে । নইলে একুল ওকুল দুইই যেত । বাপের বাড়ি থেকে গ্রামের লোক দিয়ে খবর দিয়েছিল যদি একবার যাই । পায়ে হেঁটেই যাওয়া যায় । কিন্তু এই সময় মানুষটাই ঘরে নেই,যাই কি করে ! অসুস্থ শাশুড়ি ঘরে একা ।

তুমি বাছা ওধারে বসে একটু জিরিয়ে নাও । তোমায় কিছু বলার ছিল ।

বলি কি । বাড়িতে আমরা বুড়ো বুড়ি তাই পাড়ার লোকেরা এখন ছাড় দিয়েছে । তুমি বরং কাল থেকে আমার সাথে কাজে হাত দিও । তবে হাত ধোয়ার নিয়মটা মেনে চলতে হবে । আর মুখে এইটা লাগবে । নাও ।

কি করে বোঝবো ! আপনি গত জনমে আমার মা ছিলেন ।  আসবো মা,কাল থেকেই আসবো ।

হ্যা বাছা কাল থেকেই এসো । আমি তোমাকে মেয়ে বলেই ডাকবো । বাতের ব্যাথাটা খুব বেড়েছে । এখন আর পারি না । মা ষষ্ঠীর কৃপা না হলে এমন দিনে লোক পাওয়া ! এই নাও প্রসাদটুকু নিয়ে তোমার ঘরে শাশুড়িকে দিও ।

জয় মা ষষ্ঠী এই বাতাসে যেন সব রোগ জ্বালা দূর হয় । জয় মা সবার মঙ্গল কর মা ।

আপনি আমাকে পাখার বাতাস করলেন মা ! এতদিন পেট শুন্য ছিল । তাই মনের ঘর নিয়ে মাথা ব্যাথা ছিল না । আপনি আমার পেট ভরালেন,আবার মনের ঘরও ভরালেন মা । আপনি সাক্ষাৎ ভগবতী ।

না রে মেয়ে । মা ষষ্ঠীর কৃপা ছাড়া আর কি ! নইলে এই দুর্দিনে তুইও যেমন মা পেলি আমিও তেমন মেয়ে পেলাম ।

জয় মা । সবার মঙ্গল কর মা ।