সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১০
বিভাগঃকবিতা
শিরোনামঃ " স্মৃতির ঊনিশ "
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ 20-05-2020
" স্মৃতির ঊনিশ "
বাংলা হলো বঙ্গভূমির সবার মনের আশা
একুশ নতুন জন্মদাতা বিশ্বে বাংলা ভাষা …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১০
বিভাগঃকবিতা
শিরোনামঃ " স্মৃতির ঊনিশ "
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ 20-05-2020
" স্মৃতির ঊনিশ "
বাংলা হলো বঙ্গভূমির সবার মনের আশা
একুশ নতুন জন্মদাতা বিশ্বে বাংলা ভাষা ।
বাংলা মোদের মাতৃভাষা যত বাঙালির গর্ব
ঊনিশ তুমি চোখ রাঙানো নীতি করলে খর্ব।।
একুশ তুমি নীরব সাক্ষী সরকারি গোলাগুলি
ঊনিশ তুমি অন্তরে চাও বাংলায় কথা বলি।
কত শহীদের রক্ত লেখায় বাংলার ইতিহাস
হয়েছে কত অকালমরণ ফেলেছে দীর্ঘশ্বাস ।।
ঊনিশে মে নীরবে দেখলো আসামের শিলচর
বাংলার তরে হলো বলি এগারো শহীদ অমর।
ঊনিশ আসামের মা বোনদের অশ্রুসিক্ত দিন
এগারোর স্মৃতি বাঙালির মনে রবে অমলিন ।।
বাংলার জন্য বাঙালীরা দেখালে মরতে পারি
স্মরণীয় রবে ঊনিশে মে একুশে ফেব্রুয়ারী।
সালাম বরকত জব্বারের জন্য ধন্য বঙ্গভূমি
এগারো শহীদে গর্বিত আসামের শিলচর তুমি ।।
বিশ্বে যাঁরা রেখেছেন এই বাংলা ভাষার মান
চিরস্মরণীয় ভুলি নাই কভু তাঁহাদের অবদান।
বাঙ্গালী মোরা বাংলা ছেড়ে হইনি কভু বেহুঁশ
সমভাবে হৃদে বিরাজমান স্মৃতির ঊনিশ একুশ ।।
----------0--------
