সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা
বিভাগ---কবিতা
"" ভুলে গেছি ""
*লেখা মন্ডল*
18/05/2020
নদীর কুলু কুলু রবে বয়ে চলা দেখেছি,
…
সাপ্তাহিক সেরা কলম প্রতিযোগিতা
বিভাগ---কবিতা
"" ভুলে গেছি ""
*লেখা মন্ডল*
18/05/2020
নদীর কুলু কুলু রবে বয়ে চলা দেখেছি,
তলায় ছিল ভাঁটার টান---বুঝিনি।
ফুলের গন্ধ-সৌরভে পাগল প্রায়,
বৃন্ত-তলে কাঁটা আছে----দেখিনি।
প্রেমের অমিয়-ধারায় অবগাহন তরে ছুটেছি, গরলে ভরা লবণাক্ত জলোচ্ছ্বাসের কথা---ভুলে গেছি।
জীবনের জলচ্ছবি এঁকেছি ভাল-লাগা রঙে,
কালো রঙের কথা-----স্মরণে আসেনি।
চলার পথ কেটেছি সরলরেখায়,
বক্র রেখার কথা---- স্বপ্নেও ভাবিনি।
চির বসন্তের দেশে ঘর বেঁধেছি ,
কালবৈশাখী ঝঞ্ঝার কথা---ভুলে গেছি।
পূর্ণিমা স্নাত জ্যোছনায় মুখোমুখি দুজনা
ঘোর তমসাচ্ছন্ন অমাবস্যার কথা---- ভুলে গেছি।
আকাশ পানে চেয়ে ধ্রুবতারা খুঁজেছি,
সহস্র তারাদের ভীড়ে খুঁজে পাইনি।
মুগ্ধ নয়নে একরাশ স্বপ্ন খুঁজেছি ,
শ্যেনদৃষ্টি সম কুটিল-বক্র ভ্রুকুটি--- খুঁজিনি।
খুঁজিনি,ভাবিনি,বুঝিনির দোলায়---
জীবন-নদে জীবন বয় জীবনের ভেলায়।
ভুলে গেছি অনেক পাওয়া,অনেক কথা--- ভালবাসায় মথিত আনন্দ-মধুর, বেদনা-বিধুর দিন।
ভুলে গেছি----
একই স্বপ্ন দেখার প্রতিশ্রুতি।
*কপিরাইট লেখা মন্ডল *
18/05/2020
