বিষয়-কবিতা কবিতা-"রাজা রামমোহন রায় কলমে-সুকুমার গঁড়াই তারিখ-২২/০৫/২০২০. *********************************** কে সেই ভারতপথিক- ভারতের মুক্তি পথের অগ্ৰদূত, কে সেই কুসংস্কারের ঘোর বিরোধী দুঃসাধ্যের সাধক, সত্যিই ক…
বিষয়-কবিতা
কবিতা-"রাজা রামমোহন রায়
কলমে-সুকুমার গঁড়াই
তারিখ-২২/০৫/২০২০.
***********************************
কে সেই ভারতপথিক-
ভারতের মুক্তি পথের অগ্ৰদূত,
কে সেই কুসংস্কারের ঘোর বিরোধী
দুঃসাধ্যের সাধক, সত্যিই কিম্ভুত!
তিনি বাস্তববাদী ও মানবতাবাদী
বাল্য বিবাহের করেন ঘোর বিরোধিতা,
সতীদাহের বিরুদ্ধে তাঁর লড়াই
সতী কেন মিছামিছি যাবে চিতা!
ভারতের বুকে রাজা রামমোহন
এক চিরস্মরণীয় নাম,
সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে
সদাই কেঁদেছিল তাঁর প্রাণ!
মেধার তাঁর ছিল না অন্ত
সাতটি বিষয়ে ছিল তাঁর পারদর্শিতা,
ইংরেজদের অধীনে করেননি চাকরি
কৌলিন্য প্রথার করেন ঘোর বিরোধিতা!
আমৃত্যু তিনি লড়াই করেন
সমাজ সংসারের নানা দিক নিয়ে,
অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত করতে সবারে
তিনি সদাই ছিলেন এগিয়ে!
সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
তাঁর প্রচেষ্টার ছিল না অন্ত,
আঠারো উনিশ শতকে তাঁর লড়াই
সত্যিই ছিল বড়ো জীবন্ত!
সমাজের স্তর বিন্যাস,জাতি বিদ্বেষ নিয়ে
অবিরাম করেন লড়াই,
তার সাথে কৌলিন্য প্রথা, বাল্যবিবাহ
সতীদাহ তাঁর প্রথমে স্থান পায়!
শিক্ষা বিস্তারে সমাজের লাগি
করেন নানা প্রচেষ্টা,
সংস্কৃত উপনিষদ কে তিনি বাংলায় লিখলেন
বাঙালি কে মানুষ করার, ছিল কতো চেষ্টা!
ইংরেজ সরকারের বিরুদ্ধে নানা সময়ে
গর্জে ওঠেন ভারতপথিক,
ইংরেজরা তাঁর লড়াই কে মান্যতা দিয়েছিলেন
তা ছিল সত্যিই সঠিক!
দিল্লীর সম্রাটের পক্ষ থেকে এক সম্মেলনে
তিনি বক্তৃতা দিতে ইংল্যান্ডে যান,
এ দেশের সকল সংস্কৃতি তুলে ধরেন
সবার প্রশংসা পান!
স্বামীর সম্পত্তির উপর নারীদের অধিকার
তাতে ও লড়াই করেন,
বহু বিবাহের তিনি ঘোর বিরোধী
সমাজকে জাগিয়ে তোলেন!
বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই
"সতীদাহ প্রথা" হলো চিরতরে বধ,
আঠারোশ উনত্রিশে লর্ড উইলিয়াম বেণ্টিং
সীলমোহর দিয়ে"সতীদাহ প্রথা" করলেন রদ!
হে উজ্জ্বল জ্যোতিষ্ক,হে ভারত পথিক
আজিকে আপনার শুভ জন্মদিন,
হে ভারতের বুকে প্রথম আধুনিক মানুষ
আজি এই অধমের শ্রদ্ধাঞ্জলি নিন!!
*******************************************
**(জন্ম-২২/০৫/১৭৭২.)
**(মৃত্যু-২৭/০৯/১৮৩৩.)
**********************
