Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

বিষয় - কবিতা
শিরোনাম - বিদ্রোহী কবি নজরুল
কবি - অরুণ চাকমা
তারিখ - ২২/০৫/২০২০ইং

## বিদ্রোহী কবি নজরুল ##

আজ ১১ই জৈষ্ঠ তোমার শুভ পূণ্য জন্মতিথি
হে বিদ্রোহী কবি নজরুল তব পদে প্রণতি।
আজি এই দিনে শতবর্ষ পরে
চিরজীন্ত সে কার কোন বরে।


বিষয় - কবিতা
শিরোনাম - বিদ্রোহী কবি নজরুল
কবি - অরুণ চাকমা
তারিখ - ২২/০৫/২০২০ইং

## বিদ্রোহী কবি নজরুল ##

আজ ১১ই জৈষ্ঠ তোমার শুভ পূণ্য জন্মতিথি
হে বিদ্রোহী কবি নজরুল তব পদে প্রণতি।
আজি এই দিনে শতবর্ষ পরে
চিরজীন্ত সে কার কোন বরে।

হে মহাবীর তোমার চরণে প্রণাম
তুমি যে সৃষ্টির শ্রষ্টার তুমি দ্রষ্টা ।
তুমি দুর্বার গতিময় বাংলার প্রাণ
তুমি কবি তুমি প্রেমিক জানাই শ্রদ্ধা।

তুমি নহ হিন্দু নহ তুমি মুসলমান
তুমি জাতির গর্ব জাতি-ধর্মের উর্ধ্বে ।
তুমি মিলন ঐক্য অত্যাচারীর বিজয় নিশান
বুকে দেশপ্রেম তোমার রন্ধ্রে রন্ধ্রে।

তুমি তরুণ সৈনিক তুমি বিজয়ী বিপ্লবী
তুমি প্রতিবাদী তুমি জাগ্রত তুমি অমর ।
তুমি অসহায় বেদনার্তদের আকন্ঠ কবি
চুরুলিয়ার চারণ কবি তুমি করেছ সমর ।

তুমি উন্নত তুমি প্রমত্ত চির উন্মত্ত
তুমি হে জাগরণ তুমি মহারণ ।
তুমি সুরকার শিল্পী তুমি গীতিকার
তুমি মানবতার বিজয় কেতন।

হে অমর কবি জগতের বিষ্ময়
তুমি দুর্বার গতিময় বিশ্ব মাঝে
তুমি চির বসন্ত তুমি অক্ষয়
অফুরন্ত ভালোবাসা তোমার পাদপদ্মে।   
@Copyright -অরুণ চাকমা
                     (22/05/2020)