Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

*শেষ মুঠি ডাকে*

       অসীম দাস

অতঃপর শেষ শ্বাসের মুঠিতে জীবনের
খুঁটিনাটি মামলার রায় ধরা আছে !
নিষ্পত্তি যা হবার হোক ,
ষড়রিপু সমনেরা সম্প্রতি শববাহক মাত্র ।

রঙিন প্রজাপতি হবার সাধ ,
দক্ষিণের বারান্দায় মাদুর পেতে শোবার সাধ ,
প্রত…


*শেষ মুঠি ডাকে*

       অসীম দাস

অতঃপর শেষ শ্বাসের মুঠিতে জীবনের
খুঁটিনাটি মামলার রায় ধরা আছে !
নিষ্পত্তি যা হবার হোক ,
ষড়রিপু সমনেরা সম্প্রতি শববাহক মাত্র ।

রঙিন প্রজাপতি হবার সাধ ,
দক্ষিণের বারান্দায় মাদুর পেতে শোবার সাধ ,
প্রত্যাশা পূরণে দুর্বল বুক চিরে রক্ত দেবার সাধ ,
ইত্যাকার বহু সাধের ফল পেয়ে ও না- পেয়ে....
দুড়দাড় সিঁড়ি বেয়ে তরতর উঁচু থেকে
সর্ সর্ সাপ-মুখ ছুঁয়ে ও না-ছুঁয়ে....
শুনশান অভিমানে গড়গড় রাগ পুষে
ফিসফিস পরশের ঝরোঝরো আনন্দধারা
হয়ে ও না-হয়ে....
ঝটপট কাজ সেরে দরদর ঘাম মুছে
ঝর্ঝর স্নানে ভিজে ছটপটে ফড়িংয়ের ডানা হয়ে
ঘুরঘুর বৈকালে চনমনে সন্ধ্যের তিন ফুঁ-এ
শঙ্খের ধ্বনি তুলে প্যাচপেচে পাকশালা
পাক ঘুরে গপাগপ গোগ্রাসে এপাশ
ওপাশ শুয়ে চোখ বুজে ও না -বুজে.....
সকালের তালা খুলে ফের জনপদে ঘেঁষাঘেঁষি মেশামেশি....
মুষ্টিতে মাধুকরী শেষ হয় শেষ-মুঠি ডাকে !