#মধ্য_রাত্রের_গান_ও_গল্প
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_26_05_20
#বিভাগ_গদ্যকবিতা।
এখন মধ্য রাত্রি--রেডিওতে সরোদ
বাজছে-- দরবারি কানাড়া
এক একটা আঙ্গুলের আঘাতে
বুকের ভেতর ছুঁয়ে যাচ্ছে ;
এখন মধ্যলয়ে আছে দর বারি ।
নিঝুম নিশুতি ; আমার চোখে ঘু…
#মধ্য_রাত্রের_গান_ও_গল্প
#ধনঞ্জয়_ঘোষাল।
#তারিখ_26_05_20
#বিভাগ_গদ্যকবিতা।
এখন মধ্য রাত্রি--রেডিওতে সরোদ
বাজছে-- দরবারি কানাড়া
এক একটা আঙ্গুলের আঘাতে
বুকের ভেতর ছুঁয়ে যাচ্ছে ;
এখন মধ্যলয়ে আছে দর বারি ।
নিঝুম নিশুতি ; আমার চোখে ঘুম নেই
ঘুম নেই -- অপলক চেয়ে আছি।
রাতের পাখির ডানায় ওড়াউড়ির শব্দ,
মনে হয় একটা পেঁচা উড়ে গেল
দেয়াল ঘড়ির শব্দটা কানে বাজছে
এত জোরে বাজে কেন !
বুকে মনে হয় হাতুড়ি বাজে যেন ;
এখন নিশুতি রাত নিঝুম চোখ ঘুম ঘুম
কিসের যেন একটা গন্ধ,অন্ধকারের ?
অন্ধকারে গন্ধ--নাকি ঘুমের গন্ধ ?
গলির কুকুর গুলো অকারনে ডেকে উঠল ; ডাকুক ডাকুক রাত যে গভীর
চোখ তো এখন ঘুমের তরে অধীর।
সরোদে দরবারি কানাড়ার
হৃদয় মোচড়ানো সুরলহরি
বেদনা, যন্ত্রণা, দুঃখগুলি গলে গলে
পড়ছে গালবেয়ে --
মেঘের ছায়া যেন চাঁদের চোখে
নিশুতি রাত নিঝুম চোখ ঘুম ঘুম
বড্ড ঘুম পেয়েছে বড্ড ঘুম
এখন এই মধ্য রাত্রে দরবারি কানাড়ার
রাজকীয় বেদনা ঝরছে
নয়ন ঝরছে,হয়তো শিশিরও ঝরছে ;
আমি আর উঠতে চাই না-কোনদিন
কোনদিন না,মৃত শরীর,মৃত আত্মা।
নোংরা ময়লা কাগজ কুড়োনি
মহিলার গর্ভে কে অন্ধকারে শুক্রাণু
দিয়ে চলে গেছে ;তার দেহের ভিতর
আমি ঘুমিয়ে আছি গাঢ় ঘুম -
নিশ্ছিদ্র নিঝুম --দ্রুতলয়ে বাজছে
তবলায় তিনতাল ষোল মাত্রা
আটচল্লিশ বিট --
দেয়াল ঘড়ি বেজেই চলেছে টিক টিক।
উখরা: বর্ধমান:
পশ্চিম বাংলা।
ভারত।
