প্রলাপে নির্বাক
সবিলা রওশন
২১.০৫ বিশেবিশ
------------------
শব্দের মিছিলে জেগেছে শোকের ছায়া,
মৃত্যু পুড়িতে মরেছে প্রেমিক!
চৌচিরে ক্রন্দনে বাঁধন ছিড়ে গেছে!
আবোল তাবোল প্রলাপে নির্বাক আমি,
স্পর্শহীন কাতরতায় দিশাহীন আজ!
আবেগ…
প্রলাপে নির্বাক
সবিলা রওশন
২১.০৫ বিশেবিশ
------------------
শব্দের মিছিলে জেগেছে শোকের ছায়া,
মৃত্যু পুড়িতে মরেছে প্রেমিক!
চৌচিরে ক্রন্দনে বাঁধন ছিড়ে গেছে!
আবোল তাবোল প্রলাপে নির্বাক আমি,
স্পর্শহীন কাতরতায় দিশাহীন আজ!
আবেগের নিঃস্ব জীবনে বিবেক পুড়ছে।
অশ্রুজলে শুধু প্রিয়র মুখ!
ওষ্ঠ,অধর মনের ভেতর ভাসছে,
একাকীত্বের বোঝা বারবার বোঝাতে থাকে তুমি নেই কিছু নেই!
পাঁজরে লুকিয়ে থাকে তীব্র যন্ত্রণা। মধ্যরাতগুলোতে নিঃশ্বাসগুলো ভারি হতে থাকে!
আর গরম তাপে মনমগজে জেগে থাকে সর্বশেষ বিচ্ছেদ!!
