**তোমায় ছুঁয়েছে অনেক যন্ত্রণা ---**
পৃথিবী, তোমাকে ভালোবাসি----
বলা মাত্র,হো হো করে হেসে উঠলো পৃথিবী ---
সেই হাসিতে ছড়িয়ে পরলো ভাইরাস, ব্যাকটেরিয়া ---
সমুদ্র ভেসে উঠলো মরা সামুদ্রিক জীব,
ভালোবাসা শব্দটি উচ্চারিত হতেই কেঁদে উ…
**তোমায় ছুঁয়েছে অনেক যন্ত্রণা ---**
পৃথিবী, তোমাকে ভালোবাসি----
বলা মাত্র,হো হো করে হেসে উঠলো পৃথিবী ---
সেই হাসিতে ছড়িয়ে পরলো ভাইরাস, ব্যাকটেরিয়া ---
সমুদ্র ভেসে উঠলো মরা সামুদ্রিক জীব,
ভালোবাসা শব্দটি উচ্চারিত হতেই কেঁদে উঠলো গাছ,
গোধূলির আকাশে ছাই মাখা মেঘ হাঁফিয়ে হাঁটতে থাকলো ---
জরাগ্রস্ত পূর্ণিমা, আমাবস্যা আরও জড়িয়ে পরলো রোগে---
সমুদ্র ভুললো জোয়ার -ভাটা...
অভিমানী খামে অভিমান ভরে
দু'ফোঁটা দুঃখ পাঠালো দিনমণি।
চাঁদ পাঠালো ---
চোখের জল।
পৃথিবী বললো ভালোবাসা মানে বোঝো!?
নিজের কক্ষপথের সামান্যতম ভুলে বিপর্যয় আনতে পারি আমরা ---
আর তোমরা!!!!??
এবার নিজের কক্ষপথে একা থেকে দায়িত্ব শেখো----।
#শ্বেতা ব্যানার্জী #
১৬,৫,২০
