সাপ্তাহিক পর্ব -- ০৯
৲** .......... অন্যপাশে নিভৃত অন্তরাল ***৴
মনিকান্ত । ১৬/০৫/২০২০
=====================================
তারচেয়ে সরিয়ে নেওয়ায় ভালো ---
পুরানো আসবাবে বিন্দুমাত্র চিহ্ন লেগে…
সাপ্তাহিক পর্ব -- ০৯
৲** .......... অন্যপাশে নিভৃত অন্তরাল ***৴
মনিকান্ত । ১৬/০৫/২০২০
=====================================
তারচেয়ে সরিয়ে নেওয়ায় ভালো ---
পুরানো আসবাবে বিন্দুমাত্র চিহ্ন লেগে আছে অতীতের। ধুলো জমা পড়ার টেবিলে ডানা ঝাপটে যায় সকালের চড়ুই। যদিও'বা রোদ আসে ভাঙা জানলার ফাঁকে তবে তা আর উষ্ণতা ছুঁইয়ে যায়না পর্দার শীতলতায়।
যে বারান্দায় একদিন আলগোছে ধরা দিয়ে যেত গোধূলির আকাশ থেকে অসময়ের কুয়াশা তারাও আজ নির্লিপ্ত সভ্যতার ছোঁয়াচে রোগের মত বজায় রাখতে চাইছে নিরপেক্ষ দূরত্ব। এখন রংচটা টেবিলের এপাশে এক কাপ চা আর অন্য পাশে নিভৃত অন্তরাল।
উঠোনের দুই পাশে যেকটা ফুলগাছ এখনো সাজিয়ে রাখে নিজেদের কিংবা যেকটা রঙবাহারী পাখি এখনও কৃষ্ণচূড়া গাছটায় এসে মনে করিয়ে দেয়, কত সহজে আবছা হয়ে যায় বর্তমানের রূপরেখা। কত সহজে অতীত হয়ে যায় চেনা ইচ্ছে থেকে অচেনা, অনিয়ন্ত্রিত ভাবনাগুলো, তখন কেমন যেন ঝাপসা হয়ে আসে বিভাজিত পরিসর। প্রতিবেশী আকাশে চোখ রেখে শুধু মনে হয় --
এর চেয়ে সরিয়ে নেওয়ায় ভালো।
