Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাইমারি স্কুলে কোয়ারেনটাইন সেন্টার করা নিয়ে ক্ষোভ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পায়রাচালি গ্রামে একটি প্রাইমারি স্কুল কে কোয়ারেনটাইন সেন্টার করা নিয়ে ক্ষোভ গ্রামবাসী দের। স্কুল এর সামনে বেড়া ঘেরে এলাকায় পোস্টার দিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে …



পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পায়রাচালি গ্রামে একটি প্রাইমারি স্কুল কে কোয়ারেনটাইন সেন্টার করা নিয়ে ক্ষোভ গ্রামবাসী দের। স্কুল এর সামনে বেড়া ঘেরে এলাকায় পোস্টার দিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে কিছু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসেছে। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন থেকে তাই সিদ্ধান্ত নেয় এলাকায় একটি স্কুল কে কোয়ারেনটাইন সেন্টার করা হবে। এই খবর জানানো হয় ওই প্রাইমারী স্কুল এর প্রধান শিক্ষিকা কে। সেই খবর জানতে পারেন গ্রামবাসীরা। তারপরই গ্রামবাসী দের মনে ক্ষোভ সৃষ্টি হয়। তাদের দাবি এলাকায় আমফান ঝড় এর ফলে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই স্কুল এর বাইরে ও আশেপাশে মানুষ কে যাতায়ত করতে হয়। জল আনতে যেতে হয় স্কুল এর পাশেই।এই বাইরে থেকে শ্রমিক দের এখানে রাখা হলে ওরাও একই জায়গায় জল আনতে আসবে। ফলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভবনা থেকেই যাচ্ছে। এই স্কুল কে কোয়ারেনটাইন সেন্টার না করে অন্য কোথাও করা হোক। এই দাবিতে আজ গ্রামবাসী রা লকডাউন অমান্য করে স্কুল এর সামনে বেড়া ঘেরে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখায়।