Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯

বিভাগ....কবিতা
শিরোনাম....এ'এক অন‍্য পৃথিবী
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
১8/০৫/২০২০

ল‍‍্যাম্পপোষ্টের হলদেটে আলোয়
চেনা রাজপথ যখন বেমানান মনে হয়,
সংজ্ঞাহীন নিখাদ বৃত্তে প্রতিবিম্বরা হয় বৃষ্টি ভেজা অ…



সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯

বিভাগ....কবিতা
শিরোনাম....এ'এক অন‍্য পৃথিবী
কলমে....শম্পা চট্টোপাধ্যায়
১8/০৫/২০২০

ল‍‍্যাম্পপোষ্টের হলদেটে আলোয়
চেনা রাজপথ যখন বেমানান মনে হয়,
সংজ্ঞাহীন নিখাদ বৃত্তে প্রতিবিম্বরা হয় বৃষ্টি ভেজা অভিসার!
প্রতিদিন ব্রহ্মান্ড থেকে আদিগন্ত পরিমন্ডল,
নদীর গতিপথ আসমুদ্রহিমাচল জুড়ে নেমে আসে -
গভীর শৈবাল পরভোজী উদ্ভিদ!
শ্বাসপ্রশ্বাসে তীক্ষ্ম যন্ত্রণায় বিফল হয় সারা অবয়ব,
আমার আমিটা নীরবে অতন্দ্র সভ‍্যতার ক‍্যানভাসে,
লিখে চলে বিবর্তনে ধারা আদিম থেকে আধুনিকতার!
বিলীন থেকে লুপ্তের ইতিকথা অগণিত সৃষ্টি,
বিষাদ থেকে বিদ্বেষ ফিরবে না যা আগামীর পথে।
একতার দৃঢ় চিহ্নে গণতন্ত্র লিখি
বেলা শেষের দ্বন্দ্বে চৌকাঠে অপেক্ষা লিখি,
লিখি অসামপ্ত প্রেমে সিক্ত ওষ্ঠে দ্রাঘিমার চিহ্ন।
লিখি বুকে জমানো আগ্নেয়গিরি।
চোখের কোণে প্রশ্ন লিখি!
লিখি লাঞ্ছনা ক‍্যলেন্ডারের দন্ডিকাটা দিনটার।
নক্ষত্রবিথির ওপারে অন্ধকারের শয‍্যা লিখি।
অন্তকাল মহাপ্রলয়ের প্রতীক্ষা লিখি।
লিখি মিছিলের শহরে অনীহা ভয়!
নির্লিপ্ত বোধহীন চেতনা গুলির অন্তরদ্বন্দ্বে
সাজে নতুন সাম্রাজ্য উপলব্ধি।