#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_০৯
বিষয়- কবিতা( উন্মুক্ত)
শিরোনামঃ #বিধাতা_কে_বেনামী_চিঠি
#কলমেঃমধুপর্ণা_বসু( ১৪/৫/ ২০২০)
তোমার অনেক কারসাজি সত্ত্বেও সে কালো রাত্রির রূপ নিয়েই মেঘ চুলে তারা সাজায়।
একবেলা কলমি শাক,আর গেঁড়ির ঝোল, মা…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_০৯
বিষয়- কবিতা( উন্মুক্ত)
শিরোনামঃ #বিধাতা_কে_বেনামী_চিঠি
#কলমেঃমধুপর্ণা_বসু( ১৪/৫/ ২০২০)
তোমার অনেক কারসাজি সত্ত্বেও সে কালো রাত্রির রূপ নিয়েই মেঘ চুলে তারা সাজায়।
একবেলা কলমি শাক,আর গেঁড়ির ঝোল, মাঝেমধ্যে নিরম্বু আকাশের থেকে জিভ দিয়ে চেটে নেয় শিবের জটা থেকে ঝরে পড়া দুধেল চরণামৃত,
তবুও দেখো আবাগীর শরীরের খাঁজে খাঁজে বিপজ্জনক ঢেউ, ঠোঁটের নোনা গন্ধে হাজার সাপের বিষ, নাকি অমৃত?
সুডৌল শ্বেত শঙ্খ স্তনে,মায়ের দুধের স্বাদ,
কোমরের খাঁজে সিংহ নীরবে অপেক্ষায়,
ভরাট হস্তিনী এতটুকু নাজেহাল হয়না অনটনের শূন্য ঘটে,
নিত্য উনা, রুক্ষ চুলেও সে রূপকথার আরব্যরজনী সাজাতে জানে......
তুমি তো ইচ্ছাধারী পুরুষ, কতো নির্মম গণহত্যার সাক্ষী তুমি,
এবার সেই কালো, বিধবা রাত্রির আকাশে নিঃশব্দে পাঠিয়ে দাও, একটা শুকতারা।
সেই অধরা, মাধুরী কে স্পর্শ করুক, কোন সংযমী পুরুষ নক্ষত্র ডুব দিক তার অমৃতগন্ধী ঊরুসন্ধির উপত্যকায়।
সর্বনাশীকে এমন মরণ দিও বিধাতা..........।
