পূর্ব মেদিনীপুর জেলার 14 টি ব্লকের আশাকর্মী এবং সুপারভাইজার সহ মোট 2028 জন মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে 2 লক্ষ 3 হাজার টাকা দান করলেন। বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডলের হাতে আশা কর্মী এবং সুপ…
পূর্ব মেদিনীপুর জেলার 14 টি ব্লকের আশাকর্মী এবং সুপারভাইজার সহ মোট 2028 জন মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে 2 লক্ষ 3 হাজার টাকা দান করলেন। বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডলের হাতে আশা কর্মী এবং সুপারভাইজার রা চেকটি তুলে দেন। সারা বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে আশা কর্মীরা কাজ করে থাকেন। সামান্যটুকু বেতন পান এইসব আশা কর্মীরা। একদিকে করোনা ভাইরাসের প্রকোপ আরেকদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড় সব মিলিয়ে বিপর্যস্ত সারা রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে পূর্ব মেদিনীপুরের আশা কর্মীরা এগিয়ে এলেন। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
